• ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জালালপুর গ্রামে লাশ উদ্ধার নিয়ে রহস্যের সৃষ্টি

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৫
জালালপুর গ্রামে লাশ উদ্ধার নিয়ে রহস্যের সৃষ্টি

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা জালালপুর গ্রাম থেকে এক যুবকের মরদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয়দের দাবি পরিকল্পিতভাবে হত্যার পর লাশ এ স্থানে ফেলে রাখা হয়েছে। নিহতের নাম সালেহ আহমদ(২২)সে জালালপুর গ্রামের ছালিক মিয়ার পুত্র।স্থানীয়দের কাছ থেকে জানা যায় সে বাড়িতে একা থাকতো এবং সে ভবগোরে প্রকৃতির ছিল।  গতকাল সোমবার আনুমানিক দুপুর ১২ টায় জালালপুর গ্রামের ঈদগা সংলগ্ন পাশের রাস্তার ঝুপঝাড়ের পাশে এক যুবকের লাশ দেখে গ্রামবাসী তৎক্ষণিক জগন্নাথপুর থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ লাশ উদ্ধারের পর সেটি জালালপুর গ্রামের সালেহ আহমেদের লাশ বলে সনাক্ত করা হয়। পুলিশ লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে। সাংবাদিকরা থানা পুলিশকে লাশ উদ্ধারের বিষয়ে প্রশ্ন করলে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন বলেন, তদন্ত করে প্রকৃত হত্যার কারণ জানা যাবে বলে মন্তব্য করেন। এদিকে সালেহ আহমেদের লাশ উদ্ধার নিয়ে জালালপুর গ্রামে কানাঘুষা চলছে। একটি প্রভাবশালী মহল এ হত্যাকান্ডের দায় একে অপরের উপর চাপানোর চেষ্ঠা করছেন বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন