• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে মোটর সাইকেল ক্রয় বিক্রয়ে যে নির্দেশনা দিল পুলিশ

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬
সিলেটে মোটর সাইকেল ক্রয় বিক্রয়ে যে নির্দেশনা দিল পুলিশ

সিলেট নগরে মোটর সাইকেল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

বুধবার এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, মোটর সাইকেল বা মোটর বাইক বিক্রয়ের ক্ষেত্রে মোটর সাইকেল বা মোটর বাইক বিক্রেতারা অবশ্যই ক্রেতার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষে মোটর সা্ইকেলের রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্রেতার নিকট হস্তান্তর করবেন।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নির্দেশনা অমান্য করা হলে ক্রেতা-বিক্রেতা উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জারি করা হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার নগরের হাউজিং এস্টেট এলাকায় তিনটি মোটর সাইকল যোগে প্রকাশ্যে ছিরতাইয়ের ঘটনা ঘটে। এই ছিনতাই নিয়ে নগরময় আলোচনার মধ্যে পুলিশের পক্ষ থেকে এমন নির্দেশনা জারি করা হলো।

সংবাদটি শেয়ার করুন