দক্ষিণ সুরমায় যুবক নিখোঁজ

Daily Jugabheri
প্রকাশিত April 29, 2026
দক্ষিণ সুরমায় যুবক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, দক্ষিণ সুরমা, সিলেট:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকার এক যুবক রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবকের নাম মারুফ আহমদ (২৬)। তিনি আব্দুল আহাদ ও হুসনা বেগমের পুত্র। তার বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪:৩০ ঘটিকায় মারুফ আহমদ স্বাভাবিকভাবে নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি মারুফ আহমদের সন্ধান পেয়ে থাকেন, তবে তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগযোগে:-01766220456|

সংবাদটি শেয়ার করুন