
স্টাফ রিপোর্টার
বিয়ানীবাজার উপজেলার ইউ.কে প্রবাসীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এমন অভিযোগ পাওয়া গেছে। এলাকার একটি গোষ্ঠী ওই প্রবাসীর জমি দখলের জন্য নানা ভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জাহানারা বেগম গতকাল (১১ জুলাই) রবিবার বিকেলে সিলেট প্রেসক্লাবে বিভিন্ন পত্রিকার সংবাদিকদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করে নিরাপত্তাহীনতা সম্মুখীন হচ্ছেন মর্মে লিখিত আকারে অভিযোগ পাঠ করেন। তিনি তার পরিবারের সুরক্ষার জন্য স্থানীয় প্রশাসন এবং আদালতের নিকট তাদের জীবনের নিরাপত্তা চান।
বিয়ানীবাজার উপজেলার দক্ষিণভাগ নিবাসী জাহানারা জাহানারা বেগম লিখিত বিবৃতিতে জানান, গত তিন চার মাস যাবত স্থানীয় কিছু স্বার্থন্বেসী মহল জোরপূর্বক আমার জমিগুলো দখলের চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় গতকাল দুপুর আড়াই ঘটিকায় স্থানীয় সন্ত্রাসীরা তার জমিগুলো জবরদখল করে নিয়েছে মর্মে তিনি কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন।
তিনি বলেন, বিএনপি নেতা এডভোকেট আহমদ রেজা ও জামায়াত নেতা মোহাম্মদ আবুল কাশেম বিভিন্ন ভাবে তাদেরকে নির্যাতন ও নিপীড়ন করে আসছে। যদিও তাদের পুরো পরিবার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী।
তিনি অভিযোগ করেন, তার ছেলে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিল। ২০২৬ নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পর কিছু অসাধু ও দুস্কিৃতিকারী বিএনপির এই অসাবধু বিএনপি নেতারা তার জমিগুলো দখল করে নিয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করতে গেলে, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বর্তমান বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা বা কোন ধরণের অভিযোগ গ্রহণে অপরাগতা প্রকাশ করেন। তিনি আরও অভিযোগ করেন, বিগত সতেরো বছর মানুষ যেভাবে নির্যাতিত হয়েছিল ঠিক সেভাবে নির্যাতনের স্ট্রিমরোলার শুরু করেছে বিএনপি।