বাহুবলের মিরপুরে যানজটে নাকাল এলাকাবাসী

Daily Jugabheri
প্রকাশিত November 16, 2020
বাহুবলের মিরপুরে যানজটে নাকাল এলাকাবাসী
সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে:::  হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর চৌমুহনী এখন যানজটের এলাকা হিসেবে পরিনত হয়েছে।  গুরুত্বপূর্ণ এ স্থানটি বাহুবল উপজেলা সদরের প্রবেশ দ্বার।
এ স্থান  দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে দূরপাল্লার যানবাহন। ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক এ স্থান দিয়ে বয়ে গেছে।
এ চৌমুহনীতে লেগে থাকে অসহনীয় যানজট। ফলে এলাকাবাসী ও যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
১৫ নভেম্বর রাত ৮ টার দিকে যানজটের কবলে  পড়ে ৪০/৫০ টি যানবাহন। এর কারণ হিসেবে এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গের বক্তব্য হচ্ছে এ স্থানে সড়কের এক অংশ সংস্কার হলেও অন্য অংশ সংস্কার হয়নি।
ফলে আসা যাওয়া যানবাহনকে যানজটে পড়তে হচ্ছে। এলাকাবাসী এর নিরসনে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন