কদমতলী থেকে ব্যবসায়ী পলাশ নিখোঁজ

Daily Jugabheri
প্রকাশিত September 2, 2014
কদমতলী থেকে ব্যবসায়ী পলাশ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকা থেকে ৩২ বছরের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে জানা যায়। ঐ ব্যবসায়ীর নাম সাইফ উদ্দিন আহমদ পলাশ। তিনি কদমতলীর স্বর্ণশিখা সি ব্লকের ১ নং বাসার মৃত ফারুক আহমেদের পুত্র। গত ৩১ আগষ্ট রবিবার বিকেলে সাইফ উদ্দিন আহমদ পলাশ নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় সাইফ উদ্দিন আহমদ পলাশের মা রিনা বেগম দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী নং-৪৫, তারিখ-০১/০৯/২০১৪ইং। সাধারণ ডায়েরীতে সাইফ উদ্দিন আহমদ পলাশ নিখোঁজ হওয়ার কথা উল্লেখ করা হলেও স্থানীয় বাসিন্দারা জানান, একটি প্রভাবশালী সন্ত্রাস বাহিনীর সদস্যরা সাইফ উদ্দিন আহমদ পলাশকে গুম করতে পারে। এলাকাবাসী নিখোঁজ পলাশকে উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। অপরদিকে ঐ প্রভাবশালী সন্ত্রাস বাহিনীর সদস্যরা নিখোঁজ পলাশের মা রিনা বেগম ও বোন মোছা: জাকিয়া সুলতানা পলিকে হত্যার হুমকি প্রদান করছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন