
স্টাফ রিপোর্টার :::
অদ্য সন্ধ্যা অনুমান ৬.৩০ ঘটিকায় র্যাব-৯ সিলেট, সিলেট জেলার জালালাবাদ থানাধীন সুবিদ বাজারস্থ আনিছা এন্টারপ্রাইজ থেকে ২ টি রিভলভার অস্ত্র উদ্ধার করেছে এবং উক্ত ঘটনায় ৩ জন আসামীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীরা হলেন ১। মো: রুবেল আহমেদ (২৮), পিতা- মো: মাতাব উদ্দিন, স্থায়ী ঠিকানা- সিলাম, দক্ষিণ সুরমা, সিলেট, ২। মো: মামুন (২৬), পিতা- মো: আব্দুল খালেক, স্থায়ী ঠিকানা- মজুমদার পাড়া, কতোয়ালী, সিলেট, ৩। মো: রাজু আহমেদ (২৪), পিতা- মৃত আইয়ুব আলী শেখ, স্থায়ী ঠিকানা- (সাং দূরগাপুর), উপজেলা/থানা- পিরোজপুর, পিরোজপুর, বাংলাদেশ, বর্তমান ঠিকানা- (সাং- শিববাড়ী তেলিপাড়া, মাসুদ মিয়া বাড়ির ভাড়াটিয়া), থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট। এ বিষয়ে এসআই (নিঃ) কামাল হোসেন, র্যাব-৯ এর সঙ্গে কথা বললে তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আসামীগন বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সুবিদ বাজার আনিছা এন্টারপ্রাইজ নামক দোকানে রাখিয়াছে। পরবর্তীতে আমরা সুবিদ বাজারস্থ আনিছা এন্টারপ্রাইজ নামক দোকানে গিয়ে দোকানটি ঘেরাও করি। তখন উল্লেখিত ধৃত আসামীগণ বর্ণিত দোকানে উপস্থিত ছিল। তাহাদেরকে চেক করাকালে তাহাদের হেফাজত হইতে ০২ (দুই) টি স্কুল ব্যাগের ভিতর রক্ষিত ০১ টি বিদেশী রিভলবার সিলিন্ডার সংযুক্ত যাহার গায়ে ইংরেজীতে MADE IN JAPAN ও ০১ (এক) টি বিদেশী রিভলবার সিলিন্ডার সংযুক্ত যাহার গায়ে ইংরেজীতে MADE IN USA লেখা আছে ও আরো কিছু গোলাবারুধ পাই। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে আরো কয়েকজনের সংশ্লিষ্টতা প্রকাশ পায়। এবং অস্ত্র আইনে মামলা দায়ের করি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় যে, সন্ধ্যা অনুমান ৬.৩০ ঘটিকায় র্যাব-৯ সিলেট এর একটি ইউনিট আনিছা এন্টারপ্রাইজ থেকে ২ টি অস্ত্র ও কিছু গোলাবারুদ এবং ৩ জনকে গ্রেফতার করে নিয়ে যায়। জালালাবাদ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিন উল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন উক্ত ঘটনায় মোট ৯ জনকে আসামী করে ও অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামী করে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত ৩ জন আসামীকে আদালতে সোপর্দ করা হবে। জালালাবাদ থানার মামলা নং ১৩/১৮০।