• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের নামে বহু মানুষের অর্থ আত্মসাত জগন্নাথপুরে

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২১
ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের নামে বহু মানুষের অর্থ আত্মসাত জগন্নাথপুরে

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর থানার অলইতলী গ্রামের মোঃ লেবু মিয়ার ছেলে মোহাম্মদ সুরুজ্জামান ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের নামে বহু মানুষের অর্থ আত্মসাত করে পালিয়ে গেছেন মর্মে অভিযোগ উঠেছে। স্থানীয় বেশ কয়েকটি গ্রামের ভুক্তভোগীদের সাথে আলাপকালে জানা যায় যে, উক্ত আত্মসাতকারী অত্যন্ত সুকৌশলে মানুষদেরকে ইন্সুরেন্সের নামে প্রতারণা ও জালিয়াতি করে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা আত্মসাত করে পালিয়ে গেছে। ভুক্তভোগীদের মধ্যে একজন শামীম খান, পিতা—মৃত ইয়ামিন খান, গ্রাম—পাঠলী, থানা: জগন্নাথপুর, জেলা: সুনামগঞ্জ আমাদের নিকট অভিযোগ করেন যে, তার নিকট থেকে প্রায় দশ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে। তিনি আরো বলেন যে, আমি ও আমার আত্মীয় স্বজনদের নিকট থেকে টাকা সংগ্রহ করে ইন্সুরেন্স করিয়েছি এখন টাকাগুলোর জন্য আমার আত্মীয়স্বজনরা প্রতিনিয়ত চাপ দিচ্ছে। আত্মসাতকারীর পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা জানান যে, এ বিষয়ে তারা কিছুই জানেন না। তবে আত্মসাতকারী বর্তমানে দেশের বাহিরে আছে মর্মে আমাদেরকে আশ^স্থ করেন।

সংবাদটি শেয়ার করুন