জগন্নাথপুরে ১৭তম ফুটবল এসোসিয়েশন লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত March 30, 2021
জগন্নাথপুরে ১৭তম ফুটবল এসোসিয়েশন লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ১৭তম ফুটবল এসোসিয়েশন লীগ ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  বিকেল ৩টায় বর্নিল সাজে সাজানো জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শকদের অংশ গ্রহনে ফুটবল এসোসিয়েশনের ফাইনাল খেলাটি প্রাণবন্ত হয়ে উঠে। খেলায় এলিভেন স্টার ঘোষগাঁও বনাম আইডিয়াল ফুটবল ক্লাব বাসুদেববাড়ী এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে এক এক গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে এলিভেন স্টার ঘোষগাঁও জয়লাভ করেছে। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুহিন আহমদ দুদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আদিলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভুইয়া। এসময় ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা ইতালী প্রবাসী সাবুল আহমদ, কৃতি ফুটবলার খলিলুর রহমান, সাবেক কৃতি ফুটবলার পৌর কাউন্সিলার সুহেল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী মোস্তাক কোরেশী, সাবেক কৃতি ফুটবলার হাজি আব্দুল জব্বার, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুস সত্তার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরশ মিয়া, সাবেক কৃতি ফুটবলার সালা উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী আকমল হোসেন ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, লুৎফুর রহমান, ইকবাল হোসেন ভুঁইয়া সহ বিশিষ্ঠ শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা কৃতি ফুটবলার প্রয়াত বজলুর রশীদ ভুইয়া ও প্রয়াত মাহবুবুর রহমান মাহবুব ভুইয়া সহ উপজেলার প্রয়াত সকল কৃতি ফুটবলাদের স্মৃতি চারন করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। ফুটবল এসোসিয়েশন লীগ সুন্দর ভাবে সম্পন্ন করনে এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানানো হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দল এবং ম্যান অব দ্যা ম্যাচ সহ খেলায় নৈপুন্যে সৃষ্ঠির জন্য খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ এবং অতিথিবৃন্দের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন