দিরাইয়ে ইউপি নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

Daily Jugabheri
প্রকাশিত November 30, 2021
দিরাইয়ে ইউপি নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব সংবাদদাতা, দিরাই
সুনামগঞ্জের দিরাই উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার।
সোমবার (২৯ নভেম্বর) বিকেল ৪ টার দিকে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়েজুর রহমান জানান ঋণ খেলাপি ও আয়কর রিটার্ন দাখিল না করায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।
বাতিলকৃত প্রার্থীরা হলেন- দিরাই সরমঙ্গল ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী রঞ্জিত রায়, জাসদ মনোনীত কৃষ্ণ কান্ত রায় ও করিমপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রামিম চৌধুরী।
এছাড়া মনোনয়নপত্রে প্রস্তাবকারী, সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় করিমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে দীপক রঞ্জন দাস, জগদল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন ও ভাটিপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সুহেদ আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে দিরাই উপজেলার নয়টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন