• ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

কদমতলীতে রাস্তা মেরামতের কাজ নিয়ে দু-পক্ষের সংঘর্ষ : আহত ৫ : থানায় সাধারণ ডায়েরী

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২১
কদমতলীতে রাস্তা মেরামতের কাজ নিয়ে দু-পক্ষের সংঘর্ষ : আহত ৫ : থানায় সাধারণ ডায়েরী

স্টাফ রিপোর্টার ::::
সিলেটের কদমতলীতে পৈত্রিক ভূমিতে বাড়ীর ও রাস্তার সংস্কার কাজ নিয়ে দু-পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। গত ১১/১২/২০২১ইং শনিবার সকালে কদমতলীর বড় বাড়ি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোঃ মোতাহির আলী(রহমত)’র ছেলে মনির আহমদ ও নির্মাণ শ্রমিক কালাম, জহির, তারু ও লোকমান। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত মনির আহমদ দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী নং- ১০৩. তারিখ ১৪/১২/২০২১ইং। সাধারণ ডায়েরীতে মনির আহমদ উল্লেখ করেন, মৌরসী সূত্রে পাওয়া জায়গার মালিক ছিলেন মনির আহমেদের দাদা, পরবর্তীতে আইন অনুযায়ী মালিক হন তার পিতা মোঃ মোতাহির আলী (রহমত)। বিগত ০৬ই জানুয়ারী ১৯৯৪ইং তারিখে উক্ত জায়গা সংক্রান্ত বিষয় কে কেন্দ্র করে মকবুল আলীগং সাথে মনিরের পিতার ঝগড়ার সূত্রধরে মনিরের পিতা মোঃ মোতাহির আলী(রহমত)নিখোঁজ হন। সেই থেকে আজ অবধি মোঃ মোতাহির আলী(রহমত)’এর খোঁজ মিলেনি। নিখোঁজের ঘটনার পর মনিরের মাতা তৎকালীন সময়ে ০৮/০১/১৯৯৪ইং তারিখে মোঃ মোতাহির আলী(রহমত) এর খোঁজ পাওয়ার দাবি নিয়ে সিলেট কতোয়ালী থানায় সাধারণ ডায়রী করেন, যার নং-১৫ । মোঃ মোতাহির আলী(রহমত) এর সাথে বিবাদী পক্ষের যে ভূমি নিয়ে বিরোধ চলে আসছিলো, সেই ভূমির উপর মনির আহমদ বাড়ির রাস্তা সংস্কারের জন্য শ্রমিকগণ কাজ শুরু করলে মোঃ মকবুল আলী, নাসির উদ্দিন, বিএনপি নেতা আখতার রশিদ, পাবেল মিয়া, শাহজাহান আহমদসহ অন্যান্যরা দেশীয় অস্ত্র দা-লাটি ইত্যাদি দিয়ে তাদের উপর এলোপাতাড়ি আক্রমণ শুরু করে। হামলায় মনিরসহ ৫ জন আহত হন। বর্তমানে মনির আহমদসহ তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।

সংবাদটি শেয়ার করুন