
নিজস্ব প্রতিনিধি : গতকাল ২২ ডিসেম্বর বুধবার সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড শিবির সাবেক সভাপতি মোয়াজুল করিম মাহদির উপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল দুপুর অনুমান ১২ ঘটিকার সময় সিলেট নগরীর ২৪নং ওয়ার্ড শাখা শিবিরের সাবেক সভাপতি মোয়াজুল করিম মাহদি সবুজবাগ আ/এ স্থিত তাহার বাসা হইতে বাহির হয়ে তাহার এক বন্ধুর সাথে ঐ এলাকায় একটি চায়ের দোকানে চা খেতে যান। এসময় ছাত্রলীগের কয়েকজন দুস্কৃতিকারীরা তাহার উপর হামলা চালায়। এতে মোয়াজুল করিম মাহদি কিছুটা আহত হন। ঘটনাস্থলের আশপাশ লোকজনের হস্তক্ষেপে দুস্কৃতিকারীদের কবল থেকে প্রাণে রক্ষা পান এবং মোয়াজুল করিম মাহদিকে জখমী অবস্থায় উদ্ধার করে ইবনে-সিনা হাসপাতালে নিয়া গেলে সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহন করে আত্মগোপনে চলে যান। উল্লেখ্য যে, মোয়াজুল করিম মাহদি নগরীর সবুজবাগ আবাসিক এলাকার ৭/২ নিবাসী মোঃ আব্দুল করিমের ছেলে। এ ঘটনায় সিলেট মহানগর শিবিরের সভাপতি সিদ্দিক আহমেদ গণমাধ্যমের নিকট অভিযোগ করে বলেন, মোয়াজুল করিম মাহদির নেতৃত্বে ক্ষমতাসীন আওয়ামী ছাত্রলীগের বিভিন্ন অপকর্ম, দুর্নীতির প্রতিবাদ করার কারনে ছাত্রলীগের সন্ত্রাসীরা মোয়াজুল করিম মাহদির উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং এই হামলার ঘটনা ঘটায়। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং অভিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানান। এই হামলায় মাহদি সাধারণ জখম হয়েছেন। স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার জন্য বারংবার চেষ্টা করেও আমাদের প্রতিনিধি ব্যর্থ হন। উক্ত বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।