• ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

করোনা মহামারী পরবর্তী সরকার দলীয় নেতা ও পুলিশের ছত্র-ছায়ায় আবারো চাঁদাবজি

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২২
করোনা মহামারী পরবর্তী সরকার দলীয় নেতা ও পুলিশের ছত্র-ছায়ায় আবারো চাঁদাবজি

 শহর জুড়ে আতংক : ভুক্তবোগীদের আর্থনাদ শোনার কেউ নেই

যুগভেরী ডেস্ক ::
মহামারী করোনার জন্য সারা দেশে লকডাউন শুরু হলে সিলেট শহরে চাঁদাবাজি কিছুটা হলেও বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর করোনার মহামারি থেকে উত্তরনের পর ফের সিলেট শহরে পুলিশের ছত্রছায়ায় সরকার দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজির কার্যক্রম শুরু হয়েছে বলে একাধিক সূত্রে খবর পাওয়া গিয়েছে।  সিলেট শহরের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করেন, স্থানীয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদের মদদে ও কতোয়ালী থানার অফিসার ইনচার্জের নির্দেশে চাঁদাবাজরা পূণরায় সক্রিয় হয়ে উঠেছে। ঐতিহ্যবাহী লালদিঘী (পুরতান) হকার্স মার্কেট দোকান মালিক ব্যবসায়ি সমিতি অধীনস্থ ‘হোছনা রেডিমেইড কর্নার’ এর স্বত্ত্বাধিকারী মোঃ তুরন মিয়া অভিযোগ করেন যে, দীর্ঘদিন যাবত করোনার কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় আমরা এখন বিরাট ক্ষতির সম্মুখীন। তারপরও ব্যবসায়িরা তাদের সাধ্যমত পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন কিন্তু কাঠা গায়ে নুনের ছিটার মতো সন্ত্রাসীদের চাঁদাবাজি তাদেরকে অতিষ্ট করে তুলেছে। কাউন্সিলর আজাদুর রহমান আজাদের নামে সন্ত্রাসীরা হাফতা তুলতেছে। চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে জানমালের নিরাপত্তা থাকবেনা মর্মে তাদেরকে চাঁদান প্রদান করতে হচ্ছে। পুলিশ প্রশাসনের নিকট প্রতিকার চেয়ে কোন লাভ নেই মর্মে তিনি অভিযোগ করেন।  তারা সন্ত্রাসীদের চাঁদাবাজি থেকে পরিত্রাণ চাইতেছেন।

সংবাদটি শেয়ার করুন