• ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাত্রদল নেতা রাব্বির ভাইকে হত্যার হুমকি, সিলেট ছাত্রদল নেতৃবৃন্দের নিন্দা

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২২
ছাত্রদল নেতা রাব্বির ভাইকে হত্যার হুমকি, সিলেট ছাত্রদল নেতৃবৃন্দের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
সিলেট মদন মোহন কলেজের সাবেক ছাত্রদল নেতা বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী সাগর আহমদ রাব্বির ছোট ভাই ওমর শেখ জনিকে লাঞ্চিত ও হত্যার হুমকি দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ বিষয়ে থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ আমলে নেয়নি বলে জানিয়েছেন ভোক্তভোগী জনি।
জানা যায়, ওমর শেখ জনির বড় ভাই সাগর আহমেদ রাব্বি দীর্ঘদিন থেকে সিলেট মদন মোহন কলেজ ছাত্রদল ও সিলেট মহানগর ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সম্প্রতি তিনি দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। তবে, তার খোজে গতকাল ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা তৌফিক বকস লিপনের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা রাব্বির বাসার আশেপাশে ঘুরতে থাকে। তারা রাব্বির ছোটভাই জনিকে বাসার সামনে পেয়ে মারধর করে রাব্বির খোজ চায়। জনি তাদেরকে জানায় তার ভাই দেশ ছেড়ে প্রবাসে চলে গেছেন। এসময় তারা রাব্বিকে খোজে না পেলে জনিসহ পরিবারের সবাইকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।
ওমর শেখ জনি জানান, এ ঘটানার পর তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভোগছেন। তারা থানায় মামলা করতে গেলে কোতওয়ালী থানার ওসি সেলিম মিয়া তাদের সাথে উল্টো দূর্ব্যবহার করেন। তিনি আরো জানান, এঘটনা তিনি তাৎক্ষণিকভাবে প্রবাসে থাকা তার ভাই সাগর আহমেদ রাব্বিকে জানিয়েছেন।
এদিকে, এ ঘটনায় নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান।

সংবাদটি শেয়ার করুন