• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে বিএনপি নেতার বাড়িতে ছাত্রলীগের হামলা

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ১০, ২০২২
গোয়াইনঘাটে বিএনপি নেতার বাড়িতে ছাত্রলীগের হামলা

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেট জেলার গোয়াইনঘাটে বিএনপি নেতার বাড়িতে হামলা চালিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা। গতকাল বুধবার সন্ধ্যার দিকে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সন্ত্রাসীরা হাতেরখাল গ্রামের সিরাজ উদ্দিনের বাড়িতে এ হামলা চালায়। সন্ত্রাসীরা বাড়িতে গিয়ে সিরাজ উদ্দিনের পুত্র তোফায়েল আহমদকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাড়িতে ভাংচুর চালায়। এসময় তোফায়েল আহমদের পিতা সিরাজ উদ্দিন তাদেরকে বাধা দিলে সন্ত্রাসীরা তার উপর আক্রমন চালায়। তাকে মারধর করে। এতে সিরাজ উদ্দিনের একটি হাত ভেঙ্গে যায়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।  স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজ উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) এর একজন সক্রিয় সদস্য। তিনি দীর্ঘ দিন থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তাঁর ছেলে তোফায়েল আহমদ গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। ২০২১ সালে তিনি ছাত্রলীগের হামলার শিকার হন। তাদের কবল থেকে বেচে থাকার জন্য এবং নিরাপদে উচ্চশিক্ষা লাভের জন্য তিনি যুক্তরাজ্যে চলে যান।  তোফায়েল আহমদের পরিবার থেকে জানানো হয়, প্রাণ বাচাতে তোফায়েল দেশে ছেড়ে পালিয়েছে। তবুও ছাত্রলীগ সন্ত্রাসীরা থেমে নেই। তাকে না পেয়ে পরিবারের সদস্যদের উপর নির্যাতন করছে ছাত্রলীগ ক্যাডাররা।
জানা যায়, তোফায়েল আহমদ ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি ইংল্যান্ডে পাড়ি জামিয়েছেন। তবে সেখানে তিনি সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনে নিয়মিত যোগদান করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সরকার বিরোধী লেখালেখি করছেন। সরকার বিরোধী এসব কার্যকলাপের জন্য তোফায়েল আহমদের পরিবারের উপর এ হামলা চালানো হয় বলে জানা গেছে। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি তারা শুনেছেন। বিএনপি নেতার বাড়িতে কিছু সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে এ ব্যাপারে তারা কিছু জানেন না। কেউ অভিযোগও নিয়ে আসেনি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সংবাদটি শেয়ার করুন