
দিরাই প্রতিনিধি :::
সুনামগঞ্জের দিরাইয়ে ছাত্রলীগ নেতা কাওসার হাসানের ওপর হামলার চালিয়েছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা। গত ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে মধ্যে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন তিনি। তিনি উপজেলা ছাত্রলীগ নেতা। তার বাড়ি দিরাই উপজেলার রাজানগর গ্রামে। তার পিতার নাম আবুল কালাম।
স্থানীয় সূত্রে জানা যায়, কাওসার সিলেট শহর থেকে বাসযোগে নিজ বাড়ি দিরাইয়ে ফিরছিলেন। দিরাই এলাকায় পৌঁছে বাস থেকে নামার পরপরই সিলেট-সুনামগঞ্জ সড়কের দিরাই বাসস্টপ সংলগ্ন রাস্তায় কয়েকজন ব্যক্তি তাঁর পথরোধ করে অতর্কিতভাবে তার উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
ভূক্তভোগী পরিবারের অভিযোগ, রাজনৈতিক বিরোধিতা ও পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে আশংকাজনক অবস্থায় সিলেটএমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হামলার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা এ হামলা চালিয়েছে এখনও তারা কিছুই জানেন না। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে।