• ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ১ নার্সের বিরুদ্ধে মামলা

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ২১, ২০২২
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ১ নার্সের বিরুদ্ধে মামলা

যুগভেরী ডেস্ক ::: সিলেট শহরের ভুল চিকিৎসায় আব্দুল্লাহ (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। গত ১৭ অক্টোবর সিলেট নয়াসড়ক অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে অপচিকিৎসার এ ঘটনা ঘটে। মৃত আব্দুল্লাহ মাউন্ড এডোরা হাসপাতালের স্বত্বাধিকারী সাহেদ মিয়ার পিতা।   এ ঘটনায় জড়িত হাসপাতালের এক নার্সের বিচার দাবীতে গতকাল পর্যন্ত বিক্ষোভ করেছে পরিবারটি। এ বিষয়ে উক্ত হাসপাতালের নার্স মোছাঃ তাছলিমা বেগমকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।   মৃত আব্দুল্লাহর ছেলের ভাষ্য, তাহার পিতা বার্ধক্যজনিত কারনে অসুস্থ হয়ে পড়লে তাহাকে গত ১০ অক্টোবর নয়াসড়ক স্থিত মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আব্দুল্লাহর তত্বাবধানের দায়িত্ব পড়ে উক্ত হাসপাতালের নার্স মোছাঃ তাছলিমা বেগমের উপর। হাসপাতালের মালিক ও তাহার ছেলের সাথে পূর্ব হইতে বিরোধ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে বিপদে ফেলার জন্য উক্ত নার্স হাসপাতালের মালিক সাহেদ মিয়ার পিতা আব্দুল্লাহকে বিগত কয়েকদিন যাবত পরিকল্পিতভাবে ভুল ঔষধ সেবন করাইয়া তাহাকে মৃত্যুর দিকে ধাবিত করে। এক পর্যায়ে গত ১৭ অক্টোবর আব্দুল্লাহ ভুল চিকিৎসার কারনে মৃত্যুবরণ করেন।  খবর পেয়ে আব্দুল্লাহর ছেলে সাহেদ মিয়া হাসপাতালে এসে হাসপাতালের চিকিৎসা চার্টের সাথে ঔষধ সেবনের কোন মিল খুজে পান নাই। এসময় কর্তব্যরত নার্সকে খোজা হলে তাহাকে কোথাও খুজে পাওয়া যায় নাই।  এ ঘটনায় কোতয়ালী থানার ওসি আব্দুর রব খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রোগী মৃত্যুর ঘটনায় তাহার ছেলে সাহেদ মিয়া বাদী হয়ে উক্ত হাসপাতালের নার্স মোছাঃ তাছলিমা বেগমকে আসামী করে মামলা দায়ের করেছেন। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন