গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাদিয়া রহমান রিমি

Daily Jugabheri
প্রকাশিত December 7, 2022
গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাদিয়া রহমান রিমি

গোলাপগঞ্জ প্রতিনিধি :::
দীর্ঘ ১৭ বছর পর গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগে অভাব পূরণ হয়েছে। অভিভাবকহীন ছাত্রলীগে অভিভাবকের শূন্য স্থান পূরণ হয়েছে। সেই সাথে পূরন হয় ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি। সরকারি কলেজ ছাত্রলীগের কমিটিতে মেহেদি আহমদ সামী’কে সভাপতি ও মোহাইমিনুল হক তুষার সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান করে নেন ছাত্রলীগের সাদিয়া রহমান রিমি। মঙ্গলবার ৬ ডিসেম্বর রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের নাম ঘোষণা করা হয়। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের প্রতি তৎক্ষনাৎ কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া রহমান রিমি। উল্লেখ্য, গত (২৬ নভেম্বর) পৌরসভা সংলগ্ন মাঠে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।

সংবাদটি শেয়ার করুন