ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া রহমান রিমিকে সংবর্ধনা প্রদান

Daily Jugabheri
প্রকাশিত December 7, 2022
ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া রহমান রিমিকে সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাদিয়া রহমান রিমি নির্বাচিত হওয়ায় তাকে কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ৬ ডিসেম্বর সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া রহমান রিমির নাম ঘোষনার পরপরই কলেজে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মী তাকে সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস লুবনা, হুসনারা বেগম, রহিমা বেগম, বিলকিস আক্তার, মমতা বেগম, শেফালী বেগম, আখি আক্তার, রিমা বেগম। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন