• ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২২
গোলাপগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য রতিন্দ্র চক্রবর্তীর উপর হয়রানিমূলক মিত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১২ টায় গোলাপগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে গোলাপগঞ্জ বাজারের চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল কান্তি দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিপ্টন রঞ্জন রায় তালুকদারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি বকুল চক্রবর্তী, অনাদি দাশ, সনৎ কুমার দাশ, সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাশ, শংকর দাশ, অরুপ কান্তি মালাকার, সদস্য রঞ্জন মল্লিক, সুদ্বীপ চক্রবর্তী, সুব্রত দাশ, অনুপ বিশ্বাস, দ্বীনবন্ধু বিশ্বাস, বিমল দাশ, সুপ্রিয় চক্রবর্তী, রাজু কর্মকার, পল্লব কুমার দাশ, অনন্ত কুমার দাশ।
এসময় উপস্থিত ছিলেন- অতুল চন্দ্র দাশ, রাজু গোয়ালা, মাধব চক্রবর্তী, মুগ্ধ দাশ শ্রেষ্ঠ, রুপন দাশ, বিজয় দাশ, বিশ্বজিত বিশ্বাস, অনাবিল বিশ্বাস, রাসেল দাশ, রাহুল দাশ, কৃতিশ তালুকদার, বাপ্পন দাশ, বিশাল তালুকদার, প্রদিপ কুমার দাশ, রাজন বিশ্বাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন- ‘গত ৭ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে গোলাপগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামে গণধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য রতিন্দ্র চক্রবর্তী জড়িত নয়। তার উপর মিথ্যা মামলা করা হয়েছে। তাই আমরা এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাই। রতিন্দ্র চক্রবর্তীকে এ মামলায় ফাঁসানো হয়েছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই বিষয়টি যেন তারা গুরুত্ব সাপেক্ষে তদন্ত করেন।’
বক্তারা আরোও বলেন- ‘গৃহবধূ গণধর্ষণ ও হত্যার ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে এই রকম ঘটনা আর কেউ না করতে পারে।’

সংবাদটি শেয়ার করুন