• ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কোরআন শরিফ অবমাননা অজুহাতে বিশ্বনাথে সংখ্যালঘু যুবকের দোকান ও বাড়িতে হামলা

Daily Jugabheri
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৩
কোরআন শরিফ অবমাননা অজুহাতে বিশ্বনাথে সংখ্যালঘু যুবকের দোকান ও বাড়িতে হামলা

বিশ্বনাথ প্রতিনিধি: কোরআন শরিফকে অপমান করার জেরে সিলেটের বিশ্বনাথে রুপক বৈদ্য নামে এক সংখ্যালঘু যুবকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ভাংচুরের ও লুটপাটের ঘটনা ঘটেছে।  সোমবার (১০ এপ্রিল) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার চান্দাভরাং গ্রামের দিগেন্দ্র বৈদ্যের ছেলে রুপক বৈদ্যের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।  একাধিক প্রত্যক্ষদর্শী জানা যায়, সোমবার বিশ্বনাথ উপজেলার চান্দভরাং জামে মসজিদের ইমাম মিয়ারবাজারে রুপক বৈদ্যের মা মনি লাইব্রেরি ও বেবীশপে ঢুকেন এবং চান্দভরাং জামে মসজিদের ইমাম তার দোকানে একটি কোরআন শরিফ রাখতে চাইলে রুপক বাঁধা দেন। পরে এক পর্যায় কথা কাটাকাটি হয়। এ খবর এলাকায় চাউড় হয়ে গেলে এলাকার মুসলিম ধর্মালম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিশাল মিছিল সহকারে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের যুবক-বৃদ্ধ সকলে একসাথে রুপক বৈদ্যের দোকানে হামলা চালিয়ে ভাংচুর শুরু করে এবং পরে তার বাড়িতে গিয়ে তারা হামলা চালায়। হামলায় দোকান ও বাড়িতে ব্যাপক ভাংচুর করে লুটপাট চালায়। হামলার সময় রুপক বৈদ্য দোকান থেকে পালিয়ে যান। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এমনকি রুপক বৈদ্যকে গ্রেফতার করে শাস্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট দাবি জানান হামলাকারীরা। চান্দভরাং জামে মসজিদের ইমামসহ অনান্য ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দেরা কোরান শরিফ অবমাননা দায়ে রুপক বৈদ্যকে প্রকাশ্যে মৃত্যুদন্ড প্রদানের ফতোয়া জারি করে।  এ ব্যাপারে রুপক বৈদ্যের মা বলেন, “পূর্বশত্রুতার জেরে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। রুপকের দোকানে থাকা ব্যবসায়িক সরঞ্জামাদি, গুরুত্বপূর্ণ কাগজ ও আমাদের বাসা থেকে নগদ ৫০ হাজার টাকাসহ দোকানে থাকা মুল্যবান মালামাল লুটপাট করা হয়েছে। এতে আমাদের কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।” এ রিপোর্ট লেখা পর্যন্ত রুপক বৈদ্যকে আসামি করে কোরান শরিফ ও ধর্ম অবমাননা মামলা দায়ের প্রস্তুতি হচ্ছে বলে পুলিশ সূত্র জানায়।

সংবাদটি শেয়ার করুন