শিবির নেতার বাড়ি হামলা : ছোট ভাইকে না পেয়ে বড় ভাইকে হত্যার অভিযোগ

Daily Jugabheri
প্রকাশিত May 1, 2023
শিবির নেতার বাড়ি হামলা : ছোট ভাইকে না পেয়ে বড় ভাইকে হত্যার অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জ, দোয়াবাজার উপজেলা শিবিরের সেক্রেটারি আবু হানিফকে বাড়িতে না পেয়ে বড় ভাই কায়ুমকে আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী কুপিয়ে হত্যার করেছে বলে অভিযোগ পাওয়া যায়।
গতকাল রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দোয়ারা বাজার ইউনিয়নের মাইজ খলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম আবুল কায়ুম (২৮)। আবুল কায়ুম ইউনিয়নের মাইজ খলা গ্রামের আব্দুস সামাদের ছেলে।

নিহত আবুল কায়ুমের বাবা আব্দুস সামাদ অভিযোগ করেন, ‘আমার ছেলেকে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ সন্ত্রাসদের গন্ডফাদার বোমা মানিকের হুকুমে আওয়ামী লীগের আবুল মিয়া (৩১), যুবলীগের কুসরু (৩০), ছাত্রলীগের হাবিব, ইমুন, সাকিল আমার বাড়িতে হামলা করে। আমার ছোট ছেলে শিবিরের সেক্রেটারি তাকে হত্যা করার উদ্দেশ্যে। ছোট ছেলে আবু হানিফ বাসায় ছিলো না। আমার বড় ছেলে কায়ুম। তাদের হামলার প্রতিবাদ করতে গেলে উপরোক্ত আসামী’রা প্রকাশ্যে অস্ত্র বাহির করে গুলি ও কুপিয়ে মেরে ফেলে।দীর্ঘদিন ধরে আমার ছেলেকে শিবির না করার জন্যে বাঁধা দিয়ে আসছে। ‘আমি আমার ছেলের খুনের বিচার চাই।’

মারামির শব্দ শুনে এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারী দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত আবুল কায়ুম উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক কয়ুমকে মৃত ঘোষণা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতে পিতা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে আমাদের প্রতিনিধিকে জানান।

সংবাদটি শেয়ার করুন