সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গুরুতর আহত নেতাকর্মী

স্টাফ রিপোর্টার
সিলেটের ঐহিত্যবাহী এমসি কলেজের প্রধান ফটকে কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিলে বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে গুরুতর আহত করার পাশাপাশি ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন কর্মী এবং ১০ থেকে ১২জন পথচারীকে আহত করার অভিযোগ উঠেছে।
গত ১৫ মে সোমবার বিকাল ৩ টায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন, ঝালোপাড়ার হাজী রইছ আলীর ছেলে শাহ আমির উদ্দিন, আওয়ামীলীগ কর্মী রুবেল, যুবলীগ কর্মী দুলাল, যুবলীগ কর্মী ওয়াসীম, আওয়ামীলীগ কর্মী ছুনু, আওয়ামীলীগ কর্মী নাজিম, যুবলীগ কর্মী আব্দুশ শহিদ, যুবলীগ কর্মী আব্দুল মুনিম। এ ঘটনায় আহত শাহ আমির উদ্দিন বাদী হয়ে শাহপরান(রহঃ) মডেল থানায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০ থেকে ৩৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলা নং-৮, তারিখ ১৯/০৫/২০২৩ইং। মামলার এজাহার নামীয় আসামীরা হলেন, শেখঘাটের মৃত আলাউদ্দিন চৌধুরীর ছেলে মোঃ ফরহাদ চৌধুরী শামীম, ঘাসিটুলার সুবজসেনার নওশাদ আলীর ছেলে মমতাজ আহমদ, মজুমদারপাড়ার রহম আলীর ছেলে মোঃ আব্দুল জলিল, রামেরদিঘীরপাড়ের আব্দুস সালামের ছেলে আকুল মিয়া, -দক্ষিণ খালপাড় গ্রামের -মোঃ আবুল হোসেনের ছেলে । মোঃ খালেদ, বিরাহিমপুর গ্রামের আলকাছ আলীর ছেলে আব্দুর রব, রুস্তুমপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে রাসেল আহমদ, দেউলগ্রামের এমাদ উদ্দিনের ছেলে এনায়েত আহমদ সানি, ভার্থখলার হান্নান মিয়া ছেলে শাহজাহান, কলাবাগান গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে আলেক্স, -দক্ষিণ কুশিঘাট গ্রামের আবু ছুফিয়ান, গঙ্গানগর গ্রামের পাখি মিয়ার ছেলে শিব্বির, শিপলু, পিতা-অজ্ঞাত, ছড়ারপাড়ের চেরাগ আলীর ছেলে আমির হামজা, মুন্সীপাড়ার ইকরাম হোসেনের ছেলে জাহাঙ্গীর ও নজরুল, দক্ষিণ সুরমার পশ্চিমভাগ গ্রামের হাজী ফয়জুর রহমানের ছেলে মিনহাজুর রহমান মাহি, খালেরমুখ গ্রামের মৃত রুস্তুম আলীর ছেলে আলতাব আলী, একই গ্রামের সুজেল, ছাদেক আলী, মতছির আলীর ছেলে ছালিক, ঘাসিটুলা গ্রামের আব্দুস সামাদের ছেলে সাজ্জাদসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫জন আসামী।
আসামীরা বিএনপি যুবদল ও ছাত্রদলের অস্ত্রধারী ক্যাডার বলে এজাহারে উল্লেখ করা হয়। আসামীদের বিরুদ্ধে পেনাল কোড ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪ ধারায় খুন করার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অপরাধের অভিযোগ আনা হয়। মামলার বাদী ঝালোপাড়ার হাজী রইছ আলীর ছেলে শাহ আমির উদ্দিন মামলার এজাহারে উল্লেখ করেন, আসামীরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সরকার দলীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। আহতরা সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে এজাহারে উল্লেখ করেন তিনি। অপরদিকে মামলার বিষয়ে জানতে চাইলে শাহপরান(রহঃ) মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) শওকত হোসেন সাংবাদিকদের বলেন, আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। পলাতক সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।