• ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সিসিক কাউন্সিলর প্রার্থী রাশেদ আহমদের পক্ষে নির্বাচনী মনিটরিং টিম গঠন

Daily Jugabheri
প্রকাশিত জুন ১২, ২০২৩
সিসিক কাউন্সিলর প্রার্থী রাশেদ আহমদের পক্ষে নির্বাচনী মনিটরিং টিম গঠন

নিজস্ব প্রতিবেদকঃ পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনে (সিসিক) ভোট অনুষ্ঠিত হবে ২১জুন বুধবার। ইতিমধ্যে মেয়র প্রার্থীসহ প্রতেকটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। নির্বাচন উপলক্ষে প্রতেকটি ওয়ার্ডে চলছে প্রচারণা। মোড়ের দোকানের চায়ের কাপ থেকে শুরু করে রাস্তা ঘাট সব জায়গাতেই নির্বাচনী প্রচারণায় মাতোয়ারা সিলেট শহরের সর্বত্র।

সিলেটের ১৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের দলীয় প্রার্থী রাশেদ আহমদ নির্বাচনী প্রচারণার জন্য মনিটরিং টিম ঘোষণা করেছেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলাউর হোসেন আলোয়ারকে নির্বাচনী প্রচারণা  মনিটরিং টিমের সমন্বয়কের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পুতুল রয়েছেন সহ সমন্বয়কের দায়িত্বে।

এছাড়া দ্বায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন- ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন আহমদ, ১৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল আহমদ, যুবলীগের প্রচার বিষয়ক সম্পাদক লিমন হোসেন, ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশমাম কোরেসী নায়িব, প্রচার বিষয়ক সম্পাদক মো মাহবুবুর রহমান খান এবং সেইভ দ্যা সিলেট সংগঠনের সভাপতি জুবেল আহমদ।

১৭নং ওয়ার্ডের ট্রাক্টর মার্কার কাউন্সিলর প্রার্থী রাশেদ আহমদের নির্বাচনী প্রচারণা এই টিম তদারকী করবে বলে জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী রাশেদ আহমদ। তিনি আরো জানান, এলাকার কয়েকজন মুরব্বী ব্যক্তিত্বকে নির্বাচনী প্রচারণার মনিটরিং টিমের উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মোট ৮ জন মেয়র প্রার্থী ও কাউন্সিলর পদে ৩৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের মধ্যে ২৭২ জন সাধারণ ওয়ার্ডে এবং সংরক্ষিত ওয়ার্ডে (নারী কাউন্সিলর) ৮৭ জন। ২৭ ওয়ার্ড নিয়ে সিলেট সিটি করপোরেশন থাকলেও বর্ধিত ১৫টি ওয়ার্ড নিয়ে সিসিকে এখন মোট ওয়ার্ড সংখ্যা ৪২টি। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটর রয়েছেন ৬ জন। ১৯০টি কেন্দ্র স্থায়ী ভোটকক্ষ থাকবে ১ হাজার ৩৬৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ থাকবে ৯৫ টি। ২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ। ২০১৮ সালে সিটি নির্বাচনে সিলেট নগরের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ছিলেন ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ এবং নারী ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন। কেন্দ্র ছিল ১৩৪টি, ভোট কক্ষ ছিল ৯২৬টি এবং অস্থায়ী কক্ষ ছিল ৩৪টি।

সংবাদটি শেয়ার করুন