সরকার দলীয় নেতাদের হয়রানি বন্ধ চান ব্যবসায়ীরা : আদালতে মামলা দায়ের করেছেন ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলম

Daily Jugabheri
প্রকাশিত August 18, 2023
সরকার দলীয় নেতাদের হয়রানি বন্ধ চান ব্যবসায়ীরা : আদালতে মামলা দায়ের করেছেন ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলম

স্টাফ রিপোর্ট:
গতকাল (১৭ আগস্ট) বৃহস্পতিবার মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট ৩য় আদালত, সিলেট এ মামলা দায়ের করেছেন সিলেট শহরের প্রবীন ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলম। তিনি ‘মা ফার্ণিচার’ ও ‘এনএসএম ফার্ণিচার গ্যালারীর’ স্বত্ত্বাধিকারী। মোহাম্মদ শাহ আলম সৌরভ, ১০- রায়নগর দর্জিপাড়ার মঙ্গল মিয়ার ছোট ছেলে। তিনি বিজ্ঞ আইনজীবী আব্দুল করিমের মাধ্যমে মাননীয় মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট ৩য় আদালত, সিলেট এ কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও কতোয়ালী থানার উপ-পরিদর্শক রূপক কুমারসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার আর্জিতে বলা হয় যে, ‘কাউন্সিলর আজাদুর রহমান আজাদ তার নিকট বিভিন্ন সময় চাঁদা দাবী করেন। দাবীকৃত চাঁদা প্রদানে ব্যর্থ হওয়ায় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করেন। তিনি থানায় মামলা দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে থাকে অভিযোগের আওতায় এনে শাস্তি ও হুমকি প্রদান করে। তখন তিনি বিজ্ঞ আইনজীবী আব্দুল করিমের মাধ্যমে মামলা দায়ের করেন যার নম্বর মেট্টো ১৯৮/২০২৩, তারিখ: ১৭/০৮/২০২৩ইং

উক্ত মামলার বিষয়ে বিজ্ঞ আইনজীবী আব্দুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের জন্য ব্যবসায়িরা তাদের ব্যবসা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে’।

তিনি বলেন, একজন ভুক্তভোগীর জন্য যখন থানার দরজা বন্ধ হয়ে যায় তখন বিজ্ঞ আদালত খোলা থাকে। তাই তিনি উক্ত মক্কেলের পক্ষে হয়ে মামলা করেছেন। তিনি আরও বলেন, আমি মহামান্য আদালতে বলেছি যে, একটি স্বাধীন দেশে মানুষ যেন তার স্বাভাবিক জীবন যাপন করতে পারে সে অধিকার যেন মানুষ পায়। মাননীয় আদালত আমার মক্কেলের পিটিশন অত্যন্ত মনেযোগ সহকারে পড়েছেন এবং আমলে নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন