
সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি হলেন বালাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ সামস্ উদ্দিন উরফে সামস্। শুক্রবার (১ সেপ্টেম্বর-২০২৩) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সই করা কেন্দ্রীয় যুবলীগের প্যাডে এই শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে জায়গা পান রাজপথের আন্দোলন-সংগ্রামের এই ত্যাগী নেতা। মোঃ সামস্ উদ্দিন উরফে সামস্ বলেন, আমাকে সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি নির্বাচিত করায় যুবলীগের সকল দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। প্রেস বিজ্ঞপ্তি