• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেটে যুবদল নেতার মৃত্যু: জেলা ও মহানগর বিএনপির ক্ষোভ

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৩
সিলেটে যুবদল নেতার মৃত্যু: জেলা ও মহানগর বিএনপির ক্ষোভ

যুগভেরী ডেস্ক ::: অবরোধ কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় পুলিশের ধাওয়ায় বাইক উল্টে যুবদল কর্মী জিল্লুর রহমানের (৪০) মৃত্যুতে ক্ষোভ জানিয়েছে জেলা ও মহানগর বিএনপি।

এ ঘটনাকে ন্যাক্ষারজনক জানিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিহত জিলুর মৃত্যুতে গভীর শোক, দুঃখ ও সমবেদনা জানিয়ে বলেন, বিএনপির নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মুক্তিকামী জনতা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। সরকার জনতার ন্যায্য দাবীর এই আন্দোলনকে থামিয়ে দিতে নির্লজ্জভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। যে জিলু সকাল বেলায়ও দেশের মানুষের দাবী আদার করার জন্য রাজপথে নেমেছিলেন, বিকেলে তাকে লাশ হয়ে ঘরে ফিরতে হচ্ছে। এভাবে তো একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না। এই সংকট থেকে দেশকে বাঁচাতে হলে এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন