টিলাগড়ে দুই শিক্ষার্থীকে মানসিক হয়রানি ও মারধরের অভিযোগ

Daily Jugabheri
প্রকাশিত November 17, 2023
টিলাগড়ে দুই শিক্ষার্থীকে মানসিক হয়রানি ও মারধরের অভিযোগ

একই হোস্টেলে থাকা শিক্ষার্থীর হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি এক শিক্ষার্থী।


এ. আর রহমান ::
সিলেট নগরির টিলাগড় এলাকায় আবারও দুই শিক্ষার্থীর ওপর মানসিক হয়রানি ও মারধরের অভিযোগ উঠেছে একই হোস্টেলে থাকা আরও এক যুবকের বিরুদ্ধে। উক্ত ঘটনায় শিক্ষার্থী মহলে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ‘আমরা এ হোস্টেলে দীর্ঘদিনধরে একই সাথে পড়াশোনার জন্য বসবাস করে আসছি। আমাদের এখানে আরও এক শিক্ষার্থী রয়েছে যিনি আমরা দু’জনের ব্যক্তিগত জীবন নিয়ে সন্দেহ করেন এবং আমাদের সমকামিতা নিয়ে নিয়মিত কটূক্তি এমন কি ঐ ছাত্র আমাদেরকে ইসলামবিরোধী বলে বিদ্রুপ করত। তার এমন কার্যকলাপে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। বিষয়টি অভিযুক্ত শিক্ষার্থীর বাবার কাছেও অভিযোগ করেছি আমরা।’
শিক্ষার্থীরা জানান, ‘সময়ের সাথে সাথে প্রতিনিয়ত পরিস্থিতি আরও খারাপ হয়। আমাদের অভিযোগের জের ধরে অভিযুক্ত যুবক দলবল নিয়ে হঠাৎ মো: বখতিয়ার হোসেন ডালিমকে রাস্তায় আটকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন, অবস্থা বেগতিক দেখে হামলা কারিরা ঘটনাস্থল থেকে পলিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
ডালিম ও তাঁর সহপাঠী আবু সালেহ ইয়াহইয়া দৈনিক যুগভেরীকে জানায়, ‘সমকামী সম্পর্কের সন্দেহ থেকেই এই হামলার ঘটনা ঘটেছে। ডালিম বাহিরে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন।
সে সময় তার উপর আক্রম করে অভিযুক্ত ঐ ছাত্র।’
যদি ঘটনার সময় যদি সেখানে আমি উপস্থিত থাকলে সে আমার উপরও হামলা করতো।’
ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী মহলের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। শিক্ষার্থীদের দাবি, বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।

সংবাদটি শেয়ার করুন