• ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে ভুয়া ভোট হবে না : ড. মোমেন

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৩
বাংলাদেশে ভুয়া ভোট হবে না : ড. মোমেন

যুগভেরী ডেস্ক ::: বুধবার ( ২৭ ডিসেম্বর) সন্ধায় পররাষ্ট্রমন্ত্রী ড . এ কে আব্দুল মোমেনের সাথে দেখা করেছেন ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যের পর্যবেক্ষক দল। নগরীর ধোপাদীঘিরপাড়স্থ পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ড . এ কে আব্দুল মোমেন । তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সদস্যরা নির্বাচন নিয়ে নানা প্রশ্ন করেছে কিন্তু কোন মতামত ব্যক্ত করেননি ।বাংলাদেশে ভুয়া ভোট হবে না জানিয়ে প্রতিনিধি দলকে তিনি বলেছেন, দেশে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য শক্তিশালী নির্বাচন কমিশন কাজ করছে । ইসি এমন নির্বাচন করবে যা দুনিয়ার সবাই দেখে শিখবে। সিলেটে সকল প্রার্থীরা নির্বাচন বিধি মেনে ক্যাম্পেইন চালাচ্ছে- কেউ কাউকে বাধা দিচ্ছেনা। সিলেটের রাজনৈতিক সহিষ্ণুতার ঐতিহ্য আছে। বিএনপির নেতা কর্মী গ্রেপ্তারের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপির কোন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়নি – যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত তাদেরকেই আইনশৃংখলা বাহিনী গ্রেপ্তার করেছে। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে আর আজিজ মার্কা ভোট হবেনা। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। তাই কারোর লেজুরবৃত্তি করবো না আমরা।

সংবাদটি শেয়ার করুন