
যুগভেরী ডেস্ক ::: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিনী হলি চৌধুরীর পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্র বিতরণ করা হয়েছে। বুধবার ( ২৭ ডিসেম্বর ) সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শীতার্থ পরিবারের সদস্যদের মধ্যে তিনি কম্বল বিতরণ করেন। সকাল ১১টর দিকে আখালিয়া নয়াবাজার, বাদাম বাগিচা,সৈয়দমূগনী, ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীনের কার্যালয়,৩৩নং ওয়ার্ডের কমর উদ্দিনের বাড়ি, আব্দুস সামাদের বাড়ি,৩২নং ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমদের বাড়ি ,২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি হাতিমবাগ রস্তুম খানের বাড়ি, ২৪নং ওয়ার্ডের হাদার পাড়ার মুত্তালিব মিয়ার দোকানের সামনে সিলেট জেলা ও মহানগর যুবলীগের মাধ্যমে উপশহরের প্রধান সড়কের হামদর্দ ঔষাধলয়ের সামনে শীর্তাত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। ১৯নং ওয়ার্ডের দর্জিপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা এজাজ উদ্দিন ও এডভোকেট বিক্রম করের মাধ্যেমে ঐ এলাকার দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা। অন্যদিকে সিসিক নির্বাচনকালীন সময়ে যেসব সিএনজিচালক প্রচার প্রচারণার কাজে নিয়োজিত ছিলেন, তাদের মধ্যে প্যারাগণ আবাসিক এলাকায় ও শাহপরান মাজার প্রাজ্ঞনে শীর্তাতদের হাতে কম্বল তুলে দেয়া হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিনী হলি চৌধুরী।