ফেঞ্চুগঞ্জে নৌকার প্রচারে বাড়ছে জনসমাগম

Daily Jugabheri
প্রকাশিত December 29, 2023
ফেঞ্চুগঞ্জে নৌকার প্রচারে বাড়ছে জনসমাগম

যুগভেরী ডেস্ক ::: সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব(নৌকা) এর নির্বাচনী প্রচারে জনসমাগম বাড়ছে। প্রচারপত্র বিতরণ, গণসংযোগ, উঠান বৈঠকে নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। কাকডাকা ভোর থেকে শুরু করে দিনভর ও রাতের একটা অংশজুড়ে ভোটারদের দ্বারে দ্বারে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। হাট-বাজার থেকে শুরু করে পাড়া-মহল্লার অলিগলি ও গ্রামগুলো চষে বেড়াচ্ছেন।বুধবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী ফেঞ্চুগঞ্জ উপজেলায় গণসংযোগ করেন এমপি হাবিব। ওইদিন সকাল ১০টায় ফেঞ্চুগঞ্জ বাজারের রেলকলোনী এলাকায় পথসভা করেন, পরে ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের পিঠাইটিকর, ছত্তিশ, মোগলপুর, বিয়ালী বাজার, পুরান বাজার এলাকায় গণসংযোগ করেন এমপি হাবিব।

সংবাদটি শেয়ার করুন