হবিগঞ্জ প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে হবিগঞ্জ জেলার বাগানবাড়ি এলাকার বাসিন্দা প্রণয় কুমার দাশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ জানুয়ারি ২০২৪ইং তারিখে তিনি তার ব্যবহৃত মোবাইল ফোন/সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
জানা গেছে, নোয়াবাদ মসজিদ কমিটির সভাপতি বাবুল মিয়া বিষয়টি প্রকাশ ও প্রচার করেন। তিনি আরও
অভিযোগ করেন, এর আগেও প্রণয় কুমার দাশ সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলমানদের নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য ও লেখালেখি করেছেন। পরে তার বিরুদ্ধে ধর্ম অবমাননা মামলা দায়ের করা হয়।
এদিকে, ১৬ জানুয়ারি ২০২৪ তারিখে হবিগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের একাংশ অভিযুক্তের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।