• ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

পিছিয়ে পড়া সিলেটের জন্যে প্রয়োজনে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হব : মেয়র আনোয়ারুজ্জামান

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৪
পিছিয়ে পড়া সিলেটের জন্যে প্রয়োজনে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হব : মেয়র আনোয়ারুজ্জামান

যুগভেরী ডেস্ক ::: সিলেট সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, কিন্তু সিলেটের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার অবকাঠামোর উন্নয়নে পিছিয়ে পড়া সিলেট মেনে নেওয়া যায় না। শিক্ষায় পিছিয়ে পড়া সিলেটের শিক্ষাব্যবস্থা ও অবকাঠামোর জন্য প্রয়োজনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দ্বারস্থ হয়ে বিশেষ প্রকল্প নিয়ে আসব। বুধবার (২৪ জানুয়ারি) নগরের রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সমাপনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস কথা বলেন। রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং কম্পিউটার শিক্ষক গাওসিয়া চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মুমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার ও উপপরিচালক মাউশি আব্দুল ওয়াদুদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. কবির খান, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলম রাজা, গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাছিনা মমতাজ, ক্রীড়া শিক্ষক মুহাম্মদ মানিক খান, সিনিয়র শিক্ষক আব্দুল হালিম, অভিভাবক অশোক কুমার রায়। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন, বঞ্চনার শিকার রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সকল কাজ দ্রুত গতিতে সম্পন্ন করবে বর্তমান সিটি করপোরেশন। বিদ্যালয়ের ড্রেন নির্মাণ ও সীমানা প্রাচীর ও মার্কেটের সমস্যা সমাধানে দ্রুত গতিতে সম্পন্ন করতে অগ্রসর হবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন