• ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

২৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মহসিনের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়না

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৪
২৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মহসিনের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়না

স্টাফ রিপোর্টার
সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হামিদুল হক মহসিনের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়না জারি করেছেন আদালত । গতকাল সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট আমির উদ্দিন এক আদেশের মাধ্যমে এ গ্রেফতারি পরওয়ানা জারি করেন। পলাতক হামিদুল হক মহসিন ২৭ নং ওয়ার্ডের আলমপুর এলাকার আব্দুল জব্বারের পুত্র। তার বিরুদ্ধে কোতয়ালী থানার মামলা নং-২১(০৫)২০২৩ইং তারিখ-০২/০৫/২০২৩ইং, জি.আর-৩৫২/২০২৩ ইংরেজী  ধারাঃ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৫৩/৩০৭ পেনাল কোড-১৮৬০ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরকদ্রব্য উপাদানবলী আইনের ৪ ধারায় মামলা চলমান।

সংবাদটি শেয়ার করুন