• ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় মামলা দায়ের

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ৬, ২০২৪
গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় মামলা দায়ের

যুগভেরী ডেস্ক ::: গত ৩ মার্চ গোলাপগঞ্জ উপজেলা পয়েন্টে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভায় ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী খায়রুল ইসলাম নিহতের ঘটনায় তার পিতা উপজেলার ফুলবাড়ি গ্রামের সাইফুল হোসেন বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় ১৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৩, তারিখ ০৫/০৩/২০২৪ইং। মামলার আসামীরা হলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সক্রিয় সদস্য শেরপুর গ্রামের মৃত মাওলানা জহুরুল হক চৌধুরীর ছেলে আশফাক আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি রায়গড় উকরকান্দি গ্রামের মৃত হাজী মুহিত আলীর ছেলে মনিরুজ্জামান উজ্জল, উপজেলা বিএনপির সক্রিয় সদস্য রণকেলী গুলপাড় গ্রামের মৃত ইজ্জাদ আলীর ছেলে নজরুল ইসলাম, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রনকেলী গ্রামের মৃত আবু বক্কর চৌধুরীর ছেলে ছাদি আহমদ চৌধুরী, ৫ নং বুধবারীবাজার ইউনিয়নের কালীজুরী গ্রামের ফখরুল ইসলাম চৌধুরীর ছেলে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফাহিমুল ইসলাম চৌধুরী, রফিপুর গ্রামের মৃত নাছিরুল হকের ছেলে বাবলু উরফে প্রিন্স বাবলূ উরফে পাপ্পু, রণকেলী গুলপাড় গ্রামের আলতাফুর রহমানের ছেলে উপজেলা ছাত্রদলের সদস্য মুরশেদ আহমদ চৌধুরী, জেলা যুবদলের সক্রিয় সদস্য ফুলসাইন্দ গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে অজি মোহাম্মদ কাউসার, উপজেলা বিএনপির সদস্য শীলঘাট কুমার পাড়ার বাসিন্দা মৃত মোস্তফা মিয়ার ছেলে আব্দুল গফফার কুটি, রায়গড় বটরপাড়ার দুদু মিয়ার ছেলে দুলাল আহমদ রুপন, মৃত আব্দুর রহিমের ছেলে মতিউর রহমান মাতাব, মৃত হাজী মুহিব আলীর ছেলে কামরুল জ্জামান জোনাক, টিকরবাড়ি গ্রামের তোতা মিয়া খানের ছেলে সুফিয়ান আহমদ খান, রণকেলী ইয়াগুল গ্রামের মৃত ছিফত আলীর ছেলে জানাল আহমদ, নিজ ঢাকা দক্ষিণ গ্রামের আব্দুল হকের ছেলে সাদেক আহমদ।

সংবাদটি শেয়ার করুন