• ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ও লুটপাট, ব্যাপক ক্ষতিসাধনের অভিযোগ

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪
ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ও লুটপাট, ব্যাপক ক্ষতিসাধনের অভিযোগ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
গতকাল বুধবার সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন দলইরগাঁও পশ্চিমপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাসহুদ আহমদ যিনি ৩নং তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদকের বাড়িতে বিএনপি নেতা ও সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আকবরের নেতৃত্বে মোহাম্মদ রাসেল আহমদ হামলা চালিয়ে লুটপাট ও ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে মর্মে অভিযোগ পাওয়া গিয়েছে।
প্রত্যক্ষদর্শীর মারফতে জানা যায় যে, গতকাল দুপুর দুই ঘটিকার দিকে মোহাম্মদ রাসেল আহমদ নামের এক ব্যক্তি হামলা পরিচালনা করে। হামলাকারীরা প্রথমে তার ঘরে ঢুকে হামলা চালিয়ে পরিবারের একমাত্র সদস্য তার মা মোছাঃ শাহেরা বেগমকে শরীরিক নির্যাতনসহ গুরুতর আহত করে। এ সময় তার আর্থচিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে হামলাকারীরা ঘরের বিভিন্ন দামি জিনিপত্র লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীদের সাথে আলাপকালে তিনি অভিযোগ করেন যে, বিগত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ থেকে বিতাড়িত করার পর স্থানীয় বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অত্যন্ত সক্রিয় হয়ে এ হামলা চালিয়েছে। তিনি এ ন্যাক্কারজনক ঘটনার জন্য থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন