সমকামিতায় আসক্ত পুত্রকে পিতা কর্তৃক ত্যাজ্য করার পরও নিরীহ পিতার বসত বাড়ীতে হামলা ও ভাংচুর

Daily Jugabheri
প্রকাশিত August 8, 2024
সমকামিতায় আসক্ত পুত্রকে পিতা কর্তৃক ত্যাজ্য করার পরও নিরীহ পিতার বসত বাড়ীতে হামলা ও ভাংচুর

যুগভেরী রিপোর্ট ::
সিলেটের গোলাপগঞ্জে শিলগাট এলাকার আসিদ আলীর ছেলে আব্দুল মুতলিবের বাড়ীতে ধর্মীয় উগ্রবাদীরা হামলা চালিয়েছে। এ সময় তাদের হামলায় বাড়ির দুইটি দরজা ও ৪টি জানালা ক্ষতিগ্রস্থ এবং বসত ঘরের আসবাবপত্র ভাংচুর করা হয়।  বুধবার ০৭ আগষ্ট  দুপুর ১ টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে। হামলায় আব্দুল মুতলিবের বাড়ীর দরজা, জানালা ভাংচুরসহ লক্ষাধিক টাকার আসবাবপত্র ক্ষতিগ্রস্থ বিনষ্ট হয়।  এ ব্যাপারে আব্দুল মতলিব দৈনিক যুগভেরীকে বলেন- বাড়ীর পুরুষ সদস্যরা কাজের জন্য বাহিরে ছিলেন এবং বাড়ীতে শুধু নারী সদস্যরা ছিলেন। এ সময় ৩০/৪০ জন যুবক মুসলিম নামধারী উগ্রবাদীরা বাড়ীতে এসে হামলা চালায়। তিনি আরো জানান যে, তাহার ছেলে ইংল্যান্ড প্রবাসী শাকিল হোসেন দীর্ঘদিন থেকে সমকামিতায় আসক্ত এবং ছেলে সমকামি হওয়ায় তাহাকে এলাকাবাসী দীর্ঘদিন থেকে এক ঘরে করে রাখিয়াছেন এবং ইতিপূর্বে তিনি তার ছেলে শাকিল হোসেনকে ত্যাজ্যপুত্র বলিয়া ঘোষনা করেন এবং ছেলের সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ রাখিয়াছেন। ইতিপূর্বে তাহার ছেলেকে ইংল্যান্ডে লেখাপড়ার জন্য টাকা-পয়সা প্রদান করিলেও তাহার ছেলের সমকামিতার বিষয়টি প্রকাশ হওয়ার পর তিনি তাহার ছেলেকে পড়াশোনা বাবৎ কোন টাকা-পয়সা প্রদান করিতেছেন না।  ইতিপূর্বে শাকিল আহমদের পিতা আব্দুল মুতলিবকে এলাকার স্কুল, মসজিদ, স্থানীয় বাজার ও গ্রাম থেকে একঘরি করায় তিনি প্রচুর অসুবিধার সম্মুখীন হইতেছেন এবং এই ঘটনার পর তিনি ও তাহার পরিবার নিরাপত্তায় হীনতায় ভুগিতেছেন।

সংবাদটি শেয়ার করুন