• ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে আওয়ামীলীগ নেতা-কর্মীদের বাড়িতে হামলা ও ভাংচুর

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪
বিশ্বনাথে আওয়ামীলীগ নেতা-কর্মীদের বাড়িতে হামলা ও ভাংচুর

বাড়ীঘর ভাংচুরের ছবি,ইনসেটে মাহবুবুর রহমান শায়াখ


নিজস্ব প্রতিনিধি: গত ৫ আগষ্ট স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর হইতে দেশের বিভিন্ন স্থানে আওয়ামীলীগ নেতাকর্মীদের বাসাবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে বিক্ষুব্ধ ও উল্লসিত ছাত্র-জনতা আগুন দেয় এবং ভাংচুর করে। এরই ধারাবাহিকতায় গত ৭ আগষ্ট সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন গোয়াহরী সিংগেরকাছ নিবাসী আওয়ামীলীগ কর্মী মাহবুবুর রহমান শায়াখ এর বাড়ীতে ভাংচুর চালায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিক্ষোব্ধ ছাত্র জনতা। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল সন্ধ্যা অনুমান ৭ ঘটিকার সময় স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবিরের কতিপয় বিক্ষোব্ধ ছাত্রজনতা আওয়ামীলীগ নেতা আশিকুর রহমান ও তাহার ভাতিজা ছাত্রলীগ কর্মী মাহবুবুর রহমান শায়াখ এর বাড়ীতে প্রবেশ করে তাহাদেরকে স্বৈাচারের দোষর অভিহিত করে গালিগালাজ করে ও খোজতে থাকে। এসময় পরিবারের লোকজন বাধা দিলে বিক্ষোব্ধ ছাত্রজনতা তাহাদেরকে মারধর করে এবং ঘরের দরজা-জানালা সহ আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে যাওয়ার সময় আওয়ামীলীগ নেতা আশিকুর রহমান ও তাহার ভাতিজা মাহবুবুর রহমান শায়াখ-কে তাহাদের কাছে তুলে না দিলে পরিবারের সবাইকে প্রাণে হত্যা করবে বলেও হুমকি প্রদান করে। ঘটনার সময় তাহারা কেহই বাড়িতে ছিলেন না। জানা যায়, মাহবুবুর রহমান শায়াখা বিশ্বনাথ থানার গোয়াহরী সিংগেরকাছ নিবাসী মোঃ ওয়াহিদুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরপরই বিশ্বনাথ উপজেলায় বিএনপি, জামায়াতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলামের শত শত নেতাকর্মী এবং ছাত্র-জনতা উল্লাসে মেতে ওঠেন। তারা শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। তাদের মিছিলে বিভিন্ন এলাকা থেকে যোগ দেন স্থানীয় জনতা। শহরে হাজার হাজার জনতার উপস্থিতি টের পেয়ে স্থানীয় আওয়ামীলীগ কর্মীরা মাঠ ছেড়ে পালিয়ে যান। এসময় আওয়ামীলীগের একাধিক নেতার অফিস ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে বিশ্বনাথ থানার ওসিকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। থানায় গিয়ে তাকে পাওয়া যায়নি। অন্য কর্মকর্তারা এ ব্যাপারে বক্তব্য দিতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন