• ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাত্রদল ক্যাডার নাবিলকে খোঁজছে পুলিশ

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪
ছাত্রদল ক্যাডার নাবিলকে খোঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার  : আইন-শৃঙ্খলা বিঘ্নকারী ও নাশকতার অপরাধের সাথে জড়িত ও থানায় দায়ের করা মামলার অন্যতম আসামী মুহসিন খান নাবিলকে খোঁজছে পুলিশ।  গতকাল শাহপরাণ থানা পুলিশের একটি দল মুহসিন খান নাবিলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ধরতে পারেনি। মুহসিন খান নাবিল পলাতক রয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।  মুহসিন খান নাবিল সিলেট জেলার বালাগঞ্জ থানার গহরপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের সুলেমান খানের পুত্র। সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমসি কলেজ শাখার যুগ্ম-আহবায়ক। সে সিলেটের শাহপরান থানায় থানায় দায়ের করা মামলা নং-১৮, তারিখ ০৬/০৭/২০২১ইং, এর এজাহারভূক্ত ২ নং আসামী বলে জানান মামলার বাদী এসআই আরাফাত হোসেন।

সংবাদটি শেয়ার করুন