• ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে সংখ্যালঘু পরিবারে আক্রমণ ও মন্দির লুটপাট

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ৯, ২০২৪
সিলেটে সংখ্যালঘু পরিবারে আক্রমণ ও মন্দির লুটপাট

তীব্র গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত সরকার বিহীন চার দিনে সারাদেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ায় সারাদেশে ছড়িয়েছে সহিংসতা।  এবার লুটপাট ও আক্রমণের স্বীকার হয়েছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খোজন পুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী লক্ষ্মী-নারায়ণ মন্দিরের মালামাল ও হিন্দু সংখ্যালঘু পরিবার।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০ ঘটিকায় একদল দূবৃত্তরা লক্ষ্ণী-নারায়ন মন্দিরে লুটপাট এবং সংখ্যালঘু পরিবারে লুটপাট ও আক্রমণ চালায়।
এতে মন্দিরের পূজারি রাণী বালা নাথ সহ বেশ কয়েকজন আহত হোন।   মুমূর্ষু অবস্থায় মন্দিরের পূজারি রাণী বালা নাথ কে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।  হামলায় আক্রমণের স্বীকার সংখ্যালঘু পরিবারের ইসকন সদস্য মিন্টু কুমার দেব নাথ সহ অন্যান্যজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
সরজমিনে দেখা যায় সহিংসতা পরবর্তী সময়ে এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন