জকিগঞ্জে আওয়ামীলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর

Daily Jugabheri
প্রকাশিত August 10, 2024
জকিগঞ্জে আওয়ামীলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর

জকিগঞ্জ প্রতিনিধি ::
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করেছে স্থানীয় বিএনপি ও জামায়াতের উত্তেজিত নেতাকর্মী। গতকাল জকিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত মেসার্স কিবরিয়া এন্টারপ্রাইজে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মেসার্স কিবরিয়া এন্টারপ্রাইজের মালিক হলেন, উপজেলার মানিকপুর ইউনিয়নের এওলাসার গ্রামের মৃত নজমুল হকের পুত্র মো. কেফায়াতুল কিবরিয়া চৌধুরী ও লন্ডন প্রবাসী মো. লিয়াকত হোসেন চৌধুরী। মো. কেফায়াতুল কিবরিয়া চৌধুরী জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার ঘনিষ্ট সহযোগি। অপরদিকে লন্ডন প্রবাসী মো. লিয়াকত হোসেন চৌধুরী সাবেক ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা জানান, এ দুই ভাই দেশে ও প্রবাসে থেকে দাপটের সাথে রাজনীতির পাশাপাশি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের অতিতে হয়রানী করে আসছিলো। এদের ক্ষমতার কারণে কেউ রাজপথে রাজনীতি করার সাহস পেতো না। হামলাকারীরা মেসার্স কিবরিয়া এন্টারপ্রাইজ নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর ও হামলা চালান, এ ছাড়া কয়েকজন ব্যক্তি লুটপাট ও করেন বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

সংবাদটি শেয়ার করুন