• ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

এখনও সন্ধান মেলেনি মোঃ নুরাব আলীর

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৪
এখনও সন্ধান মেলেনি মোঃ নুরাব আলীর

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি::
নিখোঁজের ২ দিন পার হয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক অফিস সেক্রেটারী মোঃ হায়দার হোসেন এর পিতা মোঃ নুরাব আলীর। তার নিখোঁজের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে চরম আশংকা বিরাজ করছে।
জানা গেছে, ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা মোঃ নুরাব আলী গত ১০/০৯/২০২৪ইং তারিখ থেকে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও আজ পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি। পুলিশের সাথে তার সন্ধানের ব্যাপারে যোগাযোগ করেও কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তার নিখোঁজের ঘটনায় পুরো পরিবারের মাঝে অজানা আশংকা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোঃ হায়দার হোসেন ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগের সাথে জড়িত থাকায় এবং বিভিন্ন দাবী দাওয়া নিয়ে। অন্যায়ের বিরুদ্ধে কাজ করায় স্থানীয় কিছু বিএনপি সন্ত্রাসী তাদের সাথে শত্রুতা শুরু করেন। আগস্ট ২০২৪ সনের পর থেকে এই শত্রুতা চরম পর্যায়ে রুপ নেয়। মোঃ নুরাব আলী নিখোঁজ হওয়ার পেছনে স্থানীয় বিএনপি নেতারা জড়িত বলে দাবি করা হচ্ছে। কারন গত ০৮/০৯/২০২৪ইং তারিখ বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান সুফি ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে মোঃ হায়দার হোসেন এর খোঁজে তাহার বাড়ীতে গিয়ে তাকে না পেয়ে ভাংচুর করেন এবং তাহার পিতা মোঃ নুরাব আলীকে বিভিন্ন ধরণের হুমকি দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন