• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ফেঞ্চুগঞ্জে আওয়ামীলীগ নেতাকে অপহরণ

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪
ফেঞ্চুগঞ্জে আওয়ামীলীগ নেতাকে অপহরণ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগ নেতা চয়ন পালকে না পেয়ে তার পিতা আওয়ামীলীগ নেতা নান্টু পালকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত ১৫ সেপ্টেম্বর কটালপুর বাজারে নান্টু পালের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘অনুশ্রী ভেরাইটিজ স্টোর’ থেকে তাকে অস্ত্রের মুখে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। দুই দিন অতিবাহিত হয়ে গেলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। নান্টু পাল ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কোনাপাড়া গ্রামের বাসিন্দা। তার পুত্র চয়ন পাল ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে মাস্ক পরিহিত জঙ্গি টাইপের কিছু লোক সাদা রঙের একটি মাইক্রোবাসে করে কটালপুর বাজারে আসে। তাৎক্ষণিক তারা অনুশ্রী ভেরাইটিজ স্টোরে গিয়ে নান্টু পালের পুত্র ছাত্রলীগ নেতা চয়ন পালকে খুঁজতে থাকে। চয়নকে না পেয়ে তারা দোকানে ভাংচুর করলে নান্টু পাল তাদেরকে বাধা দেন। তখন দুর্বৃত্তরা তাকে টেনে হিচড়ে দোকান থেকে বের করে এনে মারধর করে এবং অস্ত্রের মুখে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়।
বাজারের একজন ব্যবসায়ী জানান, দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মাস্ক পরিহিত ৭/৮ জন লোক হঠাৎ করে বাজারে আসে। কেউ কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা অনুশ্রী ভেরাইটিজ স্টোরে গিয়ে চয়ন পালকে না পেয়ে তার পিতা নান্টু পালকে টেনে হিচড়ে বের কের এনে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। নান্টু পাল চিৎকার করলেও অস্ত্রের ভয়ে কেউ তাকে সাহায্য করতে পারেনি।
নান্টু পালের পরিবার থেকে জানানো হয়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নানা ধরনের নির্যাতন চালিয়ে যাচ্ছে মৌলবাদ জঙ্গীরা। নান্টু পালের পুত্র ছাত্রলীগ নেতা চয়ন পালকে হন্য হয়ে খুঁজছে স্থানীয় মৌলবাদ জঙ্গীরা। চয়ন পালকে তাদের হাতে তুলে দেয়ার জন্য পিতা নান্টু পালকে তারা নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে। চয়ন পাল বিদেশে চলে গেছেন। তাই তাকে ফিরিয়ে আনতে পিতা নান্টু পালকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। ২ দিন হয়ে গেছে নান্টু পালের কোন খবর তারা জানেন না। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ না নিয়ে ফিরিয়ে দেয়। চয়ন পালকে তাদের হাতে তুলে দেয়ার জন্য চাপ দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন পিতা নান্টু পাল স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতা এবং তার পুত্র চয়ন পাল ছাত্রলীগ নেতা। তাদের সাথে অনেকের রাজনৈতিক বিরোধিতা রয়েছে। স্বৈরাচারী আওয়ামীলীগের নেতাকর্মীদের নিরাপত্তা কিংবা সহযোগিতা করা পুলিশের পক্ষে সম্ভব নয়। তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ রয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘কটালপুর বাজারে সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠনো হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা নান্টু পালকে ধরে নিয়ে গেছে এ বিষয়ে তারা কিছুই জানেন না। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন