
যুগভেরী ডেস্ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবীতে সারাদেশ ব্যাপী কর্মসূচী পালনের অংশ হিসাবে সিলেট শহর থেকে দক্ষিণ সুরমায় মিছিল নিয়ে আসলে মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন সিলেট সরকারী আলীয়া মাদ্রাসার ছাত্র দক্ষিণ সুরমার ভার্থখলার কবির উদ্দিনের পুত্র কামাল আহমদ (২৮)। এ ঘটনায় তিনি আওয়ামী লীগ ও তার অংঙ্গ সংগঠনের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩ ০৭/০৯/২১৮/৩৪ পেনাল কোড এর ধারায় মামলা দায়ের করেন। মামলা নং- ৩১, তারিখ ১৮/০৯/২০২৪ইং। মামলার আসামীরা হলেন, ১। আনোয়ারুজ্জামান চৌধুরী (৪৮), পিতা- নওশাদ মিয়া, সাং- বুরঙ্গা, থানা- ওসমানীনগর, জেলা- সিলেট, সাবেক মেয়র, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট । ২। নাজমুল ইসলাম (৩৩), পিতা- মাস্টার তোফাজ্জল আলী, সাং- তাহিরপুর, উসমানপুর, থানা- ওসমানীনগর, জেলা- সিলেট, সভাপতি- বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট জেলা শাখা, ৩। নাঈম আহমদ (৩৮), পিতা- কওসর মিয়া, সাং- নওয়াপাড়া, আখালিয়া, সেক্রেটারী- বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট, মহানগর, ৪। রাহেল সিরাজ (৩২), পিতা- মৃত উজ্জল আহমদ বখতিয়ার, সাং- মাইজভাগ, দক্ষিণ ভাদেশ্বর, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট, সাধারণ সম্পাদক- সিলেট জেলা ছাত্রলীগ, ৫। তারেক উদ্দিন তাজ (৪২), পিতা- আলা উদ্দিন সাজু, কাউন্সিলর- ১০নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, ৬। আফতাব হোসেন খান (৪০), পিতা- মৃত আবুল হোসেন, সাং- ১০৯-ঐক্যতান, পশ্চিম পীর মহল্লা, সাবেক কাউন্সিলর- ৭নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন, ৭। আশিক আহমদ (৩৫), পিতা- মৃত তমজিদ আলী, সাং- মোমিনখলা, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, সাবেক কাউন্সিলর, ২৫ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, ৮। জাকির হুসেন (৩৫), সাংগঠনিক সম্পাদক, ২৫ নং ওয়ার্ড যুবলীগ, সিলেট, পিতা- বসির উদ্দিন, সাকিন- খোজারখলা, দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ৯ খলিলুর রহমান (২৫), সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, শাবিপ্রবি, ১০। সালেহ আহমদ সেলিম (৩৮), সাবেক কাউন্সিলর, ২২ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট, বাসা- রোড নং- ৯, ব্লক-এ, শাহজালাল উপশহর, সিলেট, ১১। দেলোয়ার হোসেন রাহী (২৮), পিতা- শফিকুর রহমান, সাং- মোল্লাগাঁও, থানা- জগন্নাথপুর, জেলা- সিলেট, সভাপতি, এম.সি কলেজ ছাত্রলীগ, ১২। রুহেল আহমদ (২৮), পিতা- ফিরোজ মিয়া (সাবেক মেম্বার), সভাপতি, সরকারী কলেজ ছাত্রলীগ, কাউন্সিলর, ৩২ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, ১৩। আহমদ উদ্দিন সাজন (২৭), পিতা- মৃত নিজাম উদ্দিন, সাং- রুস্তুমপুর শাহপরান, জেলা ছাত্রলীগ নেতা, ১৪ । শাহ রোকনোজ্জামান রোকন (২৭), পিতা- আব্দুল মালিক গেদু মিয়া, সাং- কাগাপাশা, বানিয়াচং, হবিগঞ্জ, সিনিয়র সহ-সভাপতি, এম.সি কলেজ ছাত্রলীগ, ১৫। ইমাদ উদ্দীন (২৩) (সাবেক প্রচার সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, দক্ষিণ সুরমা উপজেলা শাখা), পিতা- ধন মিয়া, সাং- বেটুয়ারমুখ, ডাকঘর- কামালবাজার-৩১১২, থানা- দণি সুরমা, জেলা-সিলেট, ১৬। কামরুল ইসলাম (৩২), পিতা- মৃত তজমুল মাস্টার, গ্রাম- তাহিরপুর, উসমানপুর, ওসমানীনগর, সিলেট, অর্থ সম্পাদক, জেলা যুবলীগ, ১৭। হিরন মাহমুদ নিপু (৩২), সাবেক কাউন্সিলর, ৩৬ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, পিতা- অজ্ঞাত, সাং- তেগরিয়া, জগন্নাথপুর, সুনামগঞ্জ, ১৮। পঙ্কজ পুরকায়স্থ ৩৫), পিতা- অজ্ঞাত, ওসমানীনগর, সাবেক সভাপতি- সিলেট জেলা ছাত্রলীগ, ১৯। সঞ্জয় কুমার চৌঃ (৩৬), সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর যুবলীগ, ২০। বিক্রম কর সম্রাট (৩৪), পিতা- রেন্টু কর, সাং- দাড়িয়াপাড়া, ২১। জয়দেব বিশ্বাস (৩২), পিতা- দিলীপ বিশ্বাস, (বিদ্যুৎ বিভাগ) সিলেট সিটি কর্পোরেশন, ২২। আজির উদ্দিন (৩২), পিতা- রহমত আলী, ঠিকানা- মইয়ারচর, থানা- জালালাবাদ, জেলা-সিলেট, ২৩। হামিম উর রহমান (২৭), পিতা- হাবিব উর রহমান, ঠিকানা- বরুনাবাড়ীয়া, পটুয়াখালী, ছাত্রলীগ নেতা। সিলেট উসমানী মেডিকেল, ২৪। সাইফুল ইসলাম (২৭), পিতা- মোঃ তৈহিদ মিয়া, ঠিকানা- উজানীপাড়া, দেবিদ্বার, কুমিল্লা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ, ২৫। সাইফুল ইসলাম রাহিদ (২৭), পিতা- আবুল কাশেম, সাং- বড়গ্রুপ আসজাখালী, কুতুব দিয়া, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ, ২৬। সিমান্ত মজুমদার (২৭), পিতা- বিমল চন্দ্র মজুমদার, সাং- চরহাজারী কোম্পানীগঞ্জ, ২৭। এমরান হোসেন রনি (২৭), পিতা- মোঃ মফিজ উদ্দিন, সাং- পালেরচক, নাদিয়া শরিয়তপুর, ২৮। রেদওয়ান আহমদ বাপ্পি (২৮), পিতা- মৃত সৈয়দ উল্লাহ, সাং- শেখঘাট, থানা- কোতয়ালী, জেলা- সিলেট, ২৯। মোঃ শাহানুর আলম (৪০), পিতা- মোঃ রহিম উদ্দিন মন্ডল, সাং- উত্তর মুশরবত, কালিগঞ্জ মাদানী, জেলা- লালমনিরহাট, বর্তমান ঠিকানা- ঐক্যতান, ১৩৮/৫ পশ্চিম পীর মহল্লা, ৩০। কাউন্সিলর তাকবিরুল ইসলাম পিন্টু (৩৮), পিতা- মকবুল আলী, সাং- খোজারখলা, দক্ষিণ সুরমা, সিলেট, সদস্য- ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগ, ৩১। জুমাদিন আহমেদ (২৮), পিতা- সুলতান মিয়া, সাং- খোজারখলা, দক্ষিণ সুরমা, কার্যনির্বাহী সদস্য- সিলেট মহানগর আওয়ামীলীগ ।
মামলার এজাহারে বাদী কামাল আহমদ উল্লেখ করেন, ৪ আগষ্ট দুপুরে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে মিছিল নিয়ে আসলে আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা দেশী- বিদেশী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে নিরস্ত্র ছাত্রদের উপর গুলিবর্ষণ করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা শেষে তিনি এ মামলা দায়ের করেন।