
যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরির নবাব রোডস্থ নিরাময় পলিক্লিনিকে ভুল চিকিৎসায় এক রোগির মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল রাত ৮টায় এ ঘটনা ঘটে। নিহত রোগির নাম শাহিন আহমদ (৭৫)। তিনি সিলেট কতোয়ালী থানার শেখঘাট এলাকার বাসিন্দা ও সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিকের পিতা। নিহতের পরিবার সূত্রে জানা যায় শাহিন আহমদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় নিরাময় পলি ক্লিনিকে। অর্থোপেডিক সার্জন ডা. হুমায়ুন এর তত্ত্বাবধানে রোগীর ফিমার ইন্টারলকিং অপারেশন সম্পন্ন হয়। অপারেশনের সময় এনেস্থেশিয়া ডাক্তার ছিদ্দিকুর রহমানের পাশাপাশি সহকারী ফয়জুর রহমান মিলন, আজিজুল হাকিম উরফে রাজু, নিলুফা আক্তার ও সাইদ আহমদ উপস্থিত ছিলেন। অপারেশন শেষে প্রায় তিন থেকে চার ঘন্টা পর রোগীর হার্টবিট দ্রুত কমে যেতে থাকে। কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলা ও বিলম্বিত ব্যবস্থাপনার কারণে রোগীকে যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি। অবশেষে রোগীকে আইসিইউতে নেয়া হলেও, রক্তস্বল্পতা (ঐবসড়মষড়নরহ ফবভরপরবহপু) দেখিয়ে চার ব্যাগ রক্ত দেওয়া হয়। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় তিন দিন চিকিৎসাধীন থাকার পর শাহিন আহমদ মারা যার। শাহিন আহমেদের মৃত্যুর সংবাদ পেয়ে তার ছেলে বিএনপি নেতা সাদিকুর রহমান সাদিকের নেতৃত্বে ক্লিনিকে হামলা চালানোর পাশাপাশি ব্যাপক ভাংচুর চালানো হয়।