
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় ৬৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে অভিযুক্ত করা হয়েছে। গতকাল কোতোয়ালী থানায় বিস্ফোরক আইন সহ দন্ডবিধির ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ ধারায় মামলাটি দায়ের করেছেন হামলায় আহত অটোরিকশা চালক মোঃ রায়হান উদ্দিন। তিনি জালালাবাদ থানার বনকলাপাড়া ১৮১/১ নং বাসার বাসিন্দা মোঃ রইছ আলীর পুত্র। মামলা নং-০১, তারিখ: ০১/১০/২০২৪ ইং।
মামলার আসামীরা হলেন- ১। আনোয়ারুজ্জামান চৌধুরী (৫০), সাবেক মেয়র, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট, ২। নাজমুল ইসলাম (৩৫), সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট জেলা শাখা, পিতা-তোফাজ্জল আলী মাষ্টার, থানা-ওসমানীনগর, বর্তমান ঠিকানা: প্যারাগন টাওয়ার, মেজরটিলা, ৩। রাহেল সিরাজ (৩০), সাধারন সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগ, পিতা-বখতিয়ার সিরাজ উজ্জল, সাং-মাইজভাগ, ভাদেশ্বর, থানা-গোলাপগঞ্জ, বর্তমান সাং-আম্বরখানা, বড়বাজার, থানা-এয়ারপোর্ট, ৪। দেবাংশু দাস (মিন্টু) (৪০), সাধারন সম্পাদক, সিলেট মহাগর স্বেচ্ছাসেবকলীগ, পিতা-অজ্ঞাত, সাং-মেজরটিলা, ৫। আপ্তাব আহমদ খান (৫০), পিতা-অজ্ঞাত, কাউন্সিলর ৭নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন এবং সভাপতি স্বেচ্ছাসেবকলীগ, ৬। রুহিন আহমদ (৩৫), যুবলীগ ক্যাডার, পিতা-অজ্ঞাত, সাং-পশ্চিম পীর মহল্লা, থানা-এয়ারপোর্ট, ৭। তুহিন (৩৮), পিতা-অজ্ঞাত, সাং-কলাপাড়া, হাজীপাড়া, জামে মসজিদের সামনে, যুবলীগ কর্মী আপ্তাপ গ্রুপ, ৮। শিপার তালুকদার (৩৫), যুবলীগ ক্যাডার, পিতা-সিরাজ তালুকদার, সাং-সিরাজনগর, থানা-শাহপরান, ৯। সাহাব উদ্দিন (৪০), পিতা-মৃত আব্দুল হামিদ মনাফ, সাং-কড়াইগড়, থানা-জৈন্তাপুর, ১০। সুজন আহমদ (৩৮), পিতা-যুবলীগ ক্যাডার, পিতা-অজ্ঞাত, সাং-ছড়ারপার, থানা-শাহপরান, ১১। সবুজ তালুকদার (২৮), ছাত্রলীগ ক্যাডার, পিতা-সিরাজ তালুদার, থানা-শাহপরান, ১২। সুমেল মহালদার (২৩), ছাত্রলীগ ক্যাডার, পিতা-আনছার মহালদার, সাং-লালখাটঙ্গি, থানা-শাপরান (রহঃ) ১৩। মোঃ ছালিকুর রহমান (৩২), সিলেট জেলা ছাত্রলীগ ক্যাডার, পিতা-মৃত তুতিউর রহমান সাং-জামুরাইল, থানা-জকিগঞ্জ, ১৪। খুর্শেদ (২৬), ছাত্রলীগ ক্যাডার, পিতা-অজ্ঞাত, সাং-চৌদ্দঘর কলোনী বাহুবল, ১৫। জাহাঙ্গীর আলম (৩৩), স্বেচ্ছাসেবকলীগ ক্যাডার, পিতা-গিয়াস আহমদ, সাং-সিরাজনগর বাহুবল, ১৬। এস.আই. রাজু (৩০), পিতা-সিরাজ মিয়া, সাং-বাহুবল, ১৭। হাবিবুর রহমান পংকি (৩১), পিতা-রাজন মিয়া, সাং-খাদিম চৌমুহনী, ১৮। মোঃ সাইপুল আলম সিদ্দিকী (৩৮), যুবলীগ ক্যাডার, পিতা-আব্দুল ওয়াহিদ, সাং-আড়রপাড়া, চকগ্রাম, থানা-শাহপরান (রহঃ), ১৯। মিজানুর রহমান রকি (২৮), ছাত্রলীগ ক্যাডার, পিতা-রাজু মিয়া, সাং-খাদিম চৌমুহনী, ২০। মুজিবুর রহমান রুহিত (২৭), পিতা-রাজন মিয়া, সাং-খাদিম চৌমুহনী, ২১। সুলতান (৩২), স্বেচ্ছাসেবকলীগ ক্যাডার, পিতা-কালা ডাকাত, সাং-সিরাজনগর, ২২। আতিক হাসান ডালিম (৩২), পিতা-অজ্ঞাত, সাং-খিদিরপুর, ২৩। আলতাফ হোসেন মুরাদ (৩৩), ছাত্রলীগ অস্ত্রধারী ক্যাডার, পিতা-ছওয়াব আলী, সাং-দাউদপুর, থানা-মোগলাবাজার, হাল সাং-টিলাগড়, থানা-শাহপরান (রহঃ), ২৪। মোঃ সাজিদুল ইসলাম (২২), পিতা-জয়নাল আবেদীন, সাং-নতুন জালিয়ারপার, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট, ২৫। আব্দুল মুহিত শিরিন (৪৫), ২৬। ইপু (২৭), পিতা-মৃত কবির মিয়া, সাং-সিরাজনগর, থানা-শাহপরান, ২৭। হোসেন (২৮), ছাত্রলীগের ক্যাডার, পিতা-স্বপন মিয়া (পিতা ভাঙ্গারী ব্যবসায়ী), সাং-বাহুবল, ২৮। আব্বাস আহমদ (৩৫), মহানগর যুবলীগ ক্যাডার, পিতা-মৃত মখন মিয়া, সাং-মোমিনখলা, থানা-দক্ষিণ সুরমা, ২৯। রাসেল উরফে কুত্তা রাসেল (২৭), পিতা-অজ্ঞাত, সাং-পীর মহল্লা মাদ্রাসা গলি, থানা-এয়ারপোর্ট, ৩০। নাজিম (২৬), পিতা-অজ্ঞাত, সাং-বনকলাপাড়া, থানা-জালালাবাদ, ৩১। পাঙ্গাস (৩৫), স্বেচ্ছাসেবকলীগ ক্যাডার, আপ্তাপ গ্রুপ, পিতা-অজ্ঞাত, সাং-বনকলাপাড়া, থানা-এয়ারপোর্ট, ৩২। বাবুল আহমেদ (২২), পিতা-মোহাম্মদ আলী, সাং-সিরাজনগর, থানা-শাহপরান ৩৩। সুমন (৩৪), পিতা-অজ্ঞাত, সাং-বাদামবাগিচা, থানা-এয়ারপোর্ট, ৩৪। শাহিন মিয়া (৩৫), পিতা-মহারাজ, সাং-সিরাজনগর, ৩৫। আসাদ (২৭), পিতা-কাওছার মিয়া, সাং গুচ্ছগ্রাম, উভয় থানা-শাহপরান, ৩৬। ইবনে কামরুল আজাদ (৩২), পিতা-মৃত আজাদ মিয়া, সাং-শাহপরান মাজার, থানা-শাহপরান, ৩৭। চমক আলী (৪৫), আওয়ামীলীগ ক্যাডার, পিতা-ছওয়াব আলী, সাং-অনন্তপুর, ডাকঘর-মোল্লারগাঁও, থানা-জালালাবাদ, ৩৮। আব্দুল জহির (৫২), আওয়ামীলীগ সোর্স, পিতা-মৃত আব্দুল গনি, সাং-অনন্তপুর, ডাকঘর-মোল্লারগাঁও, থানা-জালালাবাদ, ৩৯। কালা জামাল (২৮), যুবলীগ ক্যাডার, পিতা-অজ্ঞাত, সাং-কল্লগ্রাম, থানা-শাহপরান, ৪০। ককটেল রিফাত (৩২) স্বেচ্ছাসেবকলীগ ক্যাডার, পিতা-মৃত পিয়ারা মিয়া, সাং-সৈয়াদানীবাগ, থানা-শাহপরান, সর্ব জেলা-সিলেট, ৪১। ইশতিয়াক তানভির (৩২), ছাত্রলীগ ক্যাডার, পিতা-মুজিবুর রহমান, সাং-মন্ডলীভোগ, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, ৪২। সালা উদ্দিন (৩২), পিতা-আছান মিয়া, সাং- সিরাজনগর, থানা-শাহপরান, ৪৩। চান মিয়া (৪২), যুবলীগ ক্যাডার, পিতা-মছদ্দর আলী, সাং-মেজরটিলা, কলোনী, থানা-শাহপরান, ৪৪। গেদন মিয়া (৫০), ১নং জালালাবাদ ইউ/পি, আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি, পিতা-মৃত কালা মিয়া, সাং-ইসলামপুর মানসিনগর, থানা-জালালাবাদ, ৪৫। আনছার উরফে শুটার আনছার (৩০), ছাত্রলীগ ক্যাডার, পিতা-অজ্ঞাত, সাং-মেজরটিলা, থানা-শাহপরান, সর্ব জেলা-সিলেট, ৪৬। রফিকুল ইসলাম কিরন (৫০), আওয়ামীীগ নেতা, পিতা-সুন্দর আলী, সাং-সুহিতপুর, গোবিন্দগঞ্জ, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, ৪৭। রুহুল আমিন (২৭), আওয়ামীলীগ নেতা, পিতা-মৃত আব্দুশ শুকুর, সাং- নয়াতালুক, থানা-কানাইঘাট, জেলা-সিলেট, ৪৮। জাবেদ চৌধুরী (৩৫), সাবেক ছাত্রলীগ অস্ত্রধারী ক্যাডার, পিতা-মৃত মঈন উদ্দিন চৌধুরী, সাং-কামালপুর, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, ৪৯। শাহিন আহমদ (৩৬), স্বেচ্ছাসেবকলীগ ক্যাডার, পিতা-দিনার মিয়া, সাং-ছড়ারপার, থানা-শাহপরান, ৫০। পারভেজ আহমদ (৩২), তাতীলীগ ক্যাডার, পিতা-অজ্ঞাত, সাং-সৈয়দপুর, মেজরটিলা, ৫১। তৌফিকুল আলম বাবলু (৪৫), যুবলীগ ক্যাডার, পিতা-আঃ হাকিম তালুকদার, বাসা নং-৪৪, রোড নং-১০, ব্লক-বি, শাহজালাল উপশহর, সিলেট, ৫২। মির রিয়াজ (২৬), পিতা-মির নুর মিয়া, সাং-মির মহল্লা বিআইডিসি, উভয় থানা-শাহপরান, সর্ব জেলা-সিলেট, ৫৪। লোকমান আহমদ (৪৫), যুবলীগ ক্যাডার, পিতা-আব্দুল জলিল, সাং-গোবিন্দনগর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, ৫৫। আবুল ফজল সোবেল (৪০), পিতা-মৃত খবির উদ্দিন, ৫৬। দেলোয়ার হোসেন (৩৫), পিতা-আহমদ আলী, উভয় সাং-ফুলসাইন্দ, লক্ষনাবন্দ, থানা-গোলাপগঞ্জ, ৫৭। রিপন মিয়া (২৮), পিতা-মৃত জাবেদ মিয়া, সাং-আল বারাকা রোড বহর কলোনী, থানা-শাহপরান, ৫৮। ছারো মিয়া (৫২), পিতা-অজ্ঞাত, সাং-বাহুবল গ্রীনল্যান্ড, থানা-শাহপরান, ৫৯। আশরাফ সিদ্দিকী (৪০), মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক ও জালালাবাদ ইউ/পির কার্যকরি কমিটির সদস্য (যুবলীগ ক্যাডার) পিতা-মৃত করিম সিদ্দিকী, সাং- রায়েরগাঁও, থানা-জালালাবাদ, ৬০। ফখর উদ্দিন (৩৯), মহানগর যুবলীগের ক্যাডার জালালাবাদ ইউ/পি, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, পিতা-মৃত জমশেদ আলী, সাং- রায়েরগাঁও, থানা-জালালাবাদ, ৬১। ইসাক আলী (৪৫), পিতা-আকরম আলী, জালালাবাদ ইউ/পি আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির সভাপতি, সাং-মানসিনগর, ৬২। উজ্জল (২৬) ছাত্রলীগ ক্যাডার, পিতা-নিজাম উদ্দিন, সাং-গোবিন্দগঞ্জ, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, ৬৩। মুক্তা আহমদ (২২), ছাত্রলীগ ক্যাডার, পিতা-ছারো মিয়া, সাং-বাহুবল গ্রীণল্যান্ড, থানা-শাহপরান ৬৪। আয়নাল মিয়া (৪৫), আওয়ামীলীগের নেতা, পিতা-মৃত নিমার আলী, সাং-কালিজুরি, বুধবারী বাজার, থানা-গোলাপগঞ্জ, ৬৫। সাজিদ মিয়া (৫০), আওয়ামীলীগ নেতা, পিতা-আখলিছ আলী, সাং-কালিজুরি, বুধবারবিাজার, থানা-গোলাপগঞ্জ, ৬৬। লিলা (৪৫), পিতা-অজ্ঞাত, সাং-আজিজপুর, থানা-বালাগঞ্জ, ৬৭। নুর ইসলাম (৪৬), যুবলীগ ক্যাডার, পিতা-মৃত সিকন্দর আলী বতু, সাং-কান্দিগাঁও, টুকেরবাজার, থানা-জালালাবাদ, ৬৮। মালেক আহমদ (৫১), আওয়ামীলীগ নেতা, পিতা-অজ্ঞাত, সাং-বাহুবল, গ্রানল্যান্ড, থানা-শাহপরান ৬৯। আলা উদ্দিন (৪২), যুবলীগ ক্যাডর, পিতা-মৃত সিকন্দর আলী বতু, সাং-কান্দিগাঁও, টুকেরবাজার, থানা-জালালাবাদ, জেলা-সিলেট সহ অজ্ঞাতনামা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ ৫০/৬০ জন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৪ ইং বিকেল আনুমানিক ৪টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির প্রতি সংহতি জানাতে শাহজালাল বিশ্ববিদ্যালয় গেইট থেকে একটি মিছিল বের হয়ে মাউন্ট এডোরা হাসপাতালের সামনে পৌঁছালে পূর্ব থেকে অবস্থান করা সশস্ত্র আসামীরা আগ্নেয়াস্ত্র, কাটা রাইফেল, পাইপগান, রামদা দিয়ে হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।
এসময় মামলার বাদী মোঃ রায়হান উদ্দিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। হামলাকারীরা তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে রেখে যায়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করলে সেখানেও কয়েকজন আসামী তার ওপর হামলার চেষ্টা চালায়। জীবন বাঁচাতে তিনি সেখান থেকে পালিয়ে যান। এরপর বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে গত ৯ সেপ্টেম্বর ২০২৪ ইং তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শক্রমে তিনি গতকাল কোতোয়ালী থানায় উক্ত এজাহার দায়ের করেন।
মামলার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আকবর হোসেন জানান, এখনও কোন আসামীকে আটক করা যায়নি। তবে আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।