• ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্র-জনতার উপর হামলায় ছাত্রলীগ নেতা সাদমান শরীফ-এর নামে মামলা

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৪
ছাত্র-জনতার উপর হামলায় ছাত্রলীগ নেতা সাদমান শরীফ-এর নামে মামলা

স্টাফ রিপোর্টার:
সিলেটে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সিলেট জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সাদনাম শরীফ-এর বিরুদ্ধে মামলা হয়েছে। ০১ অক্টোবর ২০২৪ইং কোতোয়ালী মডেল থানা জি.আর মামলা নং-৪৪০/২০২৪। সিলেট নগরীর বনকলাপাড়ার বাসিন্দা মোঃ রায়হান উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, প্রচার সম্পাদক সাদনাম শরীফ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক দেবাংশু দাস (মিটু), সভাপতি, আপ্তাব আহমদ খান, সাবেক কাউন্সিলর, ৭নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন সহ অজ্ঞাতনামা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ ৫০/৬০ জনকে আসামী করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে কতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকবর হোসেন পিপিএম বলেন, মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মাউন্ট এডোরা হাসপাতাল এলাকায় অভিযুক্ত ব্যক্তিরা ছাত্র-জনতাকে প্রাণে হত্যার হুমকি দেন। এ সময় সাধারণ জনগণের ওপর গুলি ছুড়ে মামলার বাদীকে মারাত্মক রক্তাক্ত জখম করা হয়।

সংবাদটি শেয়ার করুন