সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল -হামলা ও ভাংচুর -টিলাগড় পয়েন্ট রণক্ষেত্র

Daily Jugabheri
প্রকাশিত October 8, 2024
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল -হামলা ও ভাংচুর -টিলাগড় পয়েন্ট রণক্ষেত্র

স্টাফ রির্পোট:: সিলেট নগরীতে ‘‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’’ স্লোগান দিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতৃবৃন্দ। মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষে স্লোগান দেওয়া হয়।এ ছাড়া ছাত্র বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল করে টিলাগড় ছাত্রলীগ গ্রুপ । এ সময় টিলাগড় পয়েন্ট রণক্ষেত্রে পরিণতি হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর)বিকালে নগরের টিলাগর পয়েন্টে মিছিলটি শুরু হয়ে এমসি কলেজের সামনে গেলে পুলিশ , জামাত ,বিএনপি ,সমন্বয়করা ও
ছাত্রলীগ নেতা কর্মীদের মধ্যে ঘন্টা ব্যাপি ধাওয়া-পাল্টা ধাওয়া হয় । এসময় টিলগড় পয়েন্টের কয়েটি দোকান পাটে ভাংচুর করা হয় ও বেশ কয়েক জন ছাত্রলীগ কর্মী আহত হন। পরে ছাত্রলীগ নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশি করে বেশ কয়েক জন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করে যৌথ বাহিনি ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা ‘‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’’ স্লোগানের পাশাপাশি ‘‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’’, ‘‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’’, ‘‘এই সিলেটের মাটি ছাত্রলীগের ঘাঁটি’’— এমন স্লোগান দেন। এইসময় পুলিশ , জামাত ,বিএনপি ও সমন্বয়করা ধাওয়া করে পরে মিছিল কারীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, মিছিলের খবর শুনে চত্রবঙ্গ করেদেই এবং কয়েকটি দোকান পাট ভাংচুর করা হয় । পরে যৌথ অভিযান করে বেশ কয়েক জনকে আটক করি।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।

সংবাদটি শেয়ার করুন