• ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতাকে পরিবারসহ হত্যার হুমকি : আতঙ্কে দিন কাটাচ্ছে মাহমুদুর রহমানের পরিবার

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪
যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতাকে পরিবারসহ হত্যার হুমকি : আতঙ্কে দিন কাটাচ্ছে মাহমুদুর রহমানের পরিবার

বিশেষ প্রতিনিধি :::

যুক্তরাজ্যে অবস্থানরত সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা ও প্রবাসী ছাত্রলীগকর্মী মাহমুদুর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্য পরিবারসহ হত্যার হুমকি ও অশ্লীল গালিগালাজ পেয়েছেন এর ফলে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, গত অক্টোবর থেকে ফেসবুকে নামের একাধিক আইডি থেকে Samiul Haque, Takbir Ahmed, Ahmed Juned তাকে ‘দেশদ্রোহী, সন্ত্রাসী লীগের কর্মী, অকথ্য ভাষায় গালাগালি এবং জীবন নাশের হুমকি এবং লিখিতভাবে তাকে ‘বাংলাদেশে পা রাখলেই মেরে ফেলা হবে এবং তার পরিবারকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
এই বিষয়ে মাহমুদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, “আমি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম এবং এখনো আছি, দেশে সরকারের পরিবর্তনের পর থেকেই যেসব লোক আগে মুখে কিছু বলতো না, এখন তারা আমাদের টার্গেট করছে। আমি থানায় জিডি করাতে চাইলেও ওসি সাহেব মামলা নিতে রাজি হননি।

তিনি আরও জানান, দেশের বাড়িতে তার অসুস্থ মায়ের উপর বার বার হামলা চালানোর চেষ্টা করা হয়। বাড়ির গেটের সামনে কিছু দুষ্কৃতিকারী এসে চিৎকার করে হুমকি দিয়ে যায় এবং বলে, “তোর ছেলে যদি দেশে আসে, বেঁচে ফিরবে না।”

বর্তমানে তার স্ত্রী ও শিশুসন্তান যুক্তরাজ্যে থাকলেও, পরিবারটি মানসিকভাবে বিপর্যস্ত। শিশুটি অসুস্থ থাকায় নিয়মিত চিকিৎসার প্রয়োজন হয়। হুমকির কারণে পরিবারটি এখন পুরোপুরি আতঙ্কে দিন কাটাচ্ছে।

এই বিষয়ে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির নেতারাও উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত বাংলাদেশ সরকার ও ব্রিটিশ প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত নিরাপত্তা ও তদন্তের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন