
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতের ঘটনায় আরো দুটি মামলা দায়ের করা হয়েছে। ৭ নভেম্বর ২০২৪ ইংরেজি বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দুটি রুজু করা হয়। পৃথকভাবে মামলা দুটির বাদী হলেন উপজেলার দত্তরাইল গ্রামের ছাবু আহমদের পুত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত কামিল উদ্দিন (৩২) ও একই উপজেলার ধারাবহর গ্রামের ইছবার আলির পুত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত একলিম উদ্দিন (৩০)। আহত কামিল উদ্দিন (৩২) বাদি হয়ে সিলেট ৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে প্রধান আাসামি ও গোলাপগঞ্জ উপজেলার নোয়াই দক্ষিণভাগ (কান্দিপাড়া) গ্রামের আনহার উদ্দিনের ছেলে লক্ষণাবন্দ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল এহসানকে আসামি করে ৬১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। যাহার মামলা নং -০৮। অপর মামলায় আহত একলিম উদ্দিন (৩০) বাদি হয়ে সিলেট ৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে প্রধান আাসামি ও গোলাপগঞ্জ উপজেলার নোয়াই দক্ষিণভাগ (কান্দিপাড়া) গ্রামের আনহার উদ্দিনের ছেলে লক্ষণাবন্দ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল এহসান ও একই উপজেলার নোয়াই দক্ষিণভাগ গ্রামের তোতা মিয়ার ছেলে লক্ষণাবন্দ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে আসামি করে ৭১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। যাহার মামলা নং-০৬। মামলার এজহার সূত্রে জানা যায়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন ৪আগস্ট গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা মিছিল বের করে। এই মিছিলে মিছিল বিরোধীদের হামলায় ও গুলিতে গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল গ্রামের ছাবু আহমদের পুত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কামিল উদ্দিন (৩২) গুরুতর আহত হন। আহত অবস্থায় কামিল উদ্দিনকে তাৎক্ষণিক প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদিকে আহত একলিম উদ্দিন (৩০) গত ৪ আগস্ট গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণ করেন। এসময় আন্দোলনে বিরোধীদের হামলায় ও গুলিতে তিনি আহত হন। পরে লোকজন তাকে উপজেলার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসা নেন। পরে তিনি বাদি হয়ে এ ঘটনায় মামলা করেন।